1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ইসি ও জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্যের ব্যানারেই অংশ নিতে চায় জামায়াত ৩১৭ রান তাড়া করে ভারত ‘এ’ দলকে উড়িয়ে রাইজিং স্টার্সের ফাইনালে শ্রীলংকা শীতের ফল আতা খেলে মিলবে যেসব উপকার একাত্তর-নব্বইয়ের চেতনাই প্রভাবিত করেছে জুলাইকে: রিজভী ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২ নিউইয়র্কে ঝড়: ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখের বেশি মানুষ ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন হজযাত্রীদের সুবিধায় বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের শেষ চালান

হজযাত্রীদের সুবিধায় বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

হজযাত্রীদের ব্যয় কমাতে হজের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী বিমান ভাড়া কমিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলেম-ওলামাদের কল্যাণেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ধর্মীয় অঙ্গনের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা ও সদিচ্ছার ফলে এ উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। এর মাধ্যমে মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

বক্তব্যে ধর্মমন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের প্রতি শান্তি, স্থিতিশীলতা ও দেশের কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।

মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট আলেম-ওলামা বক্তব্য দেন। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park