1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লোগো-পতাকায় বড় পরিবর্তন আনছে জামায়াত! আবার দুই লাখ ছাড়ালো স্বর্ণের ভরি জাতীয় ঐক্য চাইলে বাস্তবায়ন করতে হবে গণভোটের রায়: জামায়াত আমির ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: রাষ্ট্রপতি কলেজ-শিক্ষকদের শূন্যপদ পূরণের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী সীমান্তের ভেতরে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার কার ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা? ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ইসি ও জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্যের ব্যানারেই অংশ নিতে চায় জামায়াত

জাতীয় ঐক্য চাইলে বাস্তবায়ন করতে হবে গণভোটের রায়: জামায়াত আমির

  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এ আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়েই জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে যাবে না।

গণভোটের রায় উপেক্ষা করা হলে পুরোনো ফ্যাসিস্টরা আবারও ফিরে আসার পথ খুঁজে পাবে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে।

অনুষ্ঠানে সার্বভৌমত্ব রক্ষায় দেশের সশস্ত্র বাহিনী ও জনগণকে এক কাতারে আসার আহ্বান জানিয়ে জামায়াতে আমির আরো বলেন, ‘আমাদের প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।’ আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে অতীতকে পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park