1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চায়ের পরপরই পানি পান করলে যা হয়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

চা পান করেন না এমন মানুষ কমই আছে। অফিস কিংবা বাসা-বাড়ি, আড্ডা কিংবা অনুষ্ঠান; চা ছাড়া অনেকের চলেই না। গরম ধোঁয়া ওঠা চা এনে দেয় চাঙ্গা ভাব, দূর করে ক্লান্তি।

তবে কেউ কেউ চা পানের পরই পানি খেয়ে নেন।

গরম চায়ের পরপরই পানি খাওয়ার অভ্যাস ভালো না মন্দ, তা নিয়ে কৌতুহলও আছে।
চিকিৎসকরা বলছেন, গরম চায়ের পর ঠান্ডা পানিতে গলা ভেজানোর অভ্যাস অস্বাস্থ্যকর। এর ফলে, নানা ধরনের শারীরিক জটিলতা বাড়তে পারে।

গরম চায়ের পর পানি পান করলে যেসব অসুবিধা হতে পারে, চলুন সেগুলো জেনে নেওয়া যাক।

বদহজম

গরম যে কোনো খাবার বা পানীয় খাওয়ার পরে ঠান্ডা কিছু খাওয়া একেবারেই ঠিক নয়। এতে বদহজমের মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

পেট ফাঁপা

চায়ের পর পানি খেলে গ্যাসের সমস্যা ছাড়াও পেটের ফোলা ভাব, পেট ফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে।

দাঁতের সমস্যা

গরম এবং ঠান্ডা পরপর খেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে দাঁত এবং মাড়িতে।

দীর্ঘ দিন এই অভ্যাস থাকলে দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে। এতে মাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
রক্তপাতের ঝুঁকি

চায়ের পর পানি খেলে শরীর অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে। বিশেষ করে গরমের সময় এই সমস্যা আরও বেশি হতে পারে। ফুটন্ত গরম চা খাওয়ার পর ঠান্ডা পানি খেলে শরীর অত্যধিক উত্তপ্ত হতে পারে।

এমনকি নাক থেকে রক্তপাতের ঝুঁকিও থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park