1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফুলকপির ১০ উপকারিতা

  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার পঠিত

ফুলকপি শীতের মৌসুমের অন্যতম সুস্বাদু সবজি। শীতের শাকসবজিতে একটু বেশি পরিমাণে পুষ্টিগুণ থাকে। এসব পুষ্টিগুণ শরীরের শক্তি জোগান দেওয়ার পাশাপাশি বাড়ায় রোগ-প্রতিরোধ ক্ষমতা। আসুন জেনে নেওয়া যাক, ফুলকপিতে কী কী খাদ্য উপদান আছে আর কী কী উপকার করে আমাদের?

পুষ্টিতে ভরপুর
ফুলকপিতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার, পটাশিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট।

এই পুষ্টি উপাদানগুলো শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি চর্মরোগ ও ক্ষত সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন কে হাড়ে গঠনে ভুমিকা রাখে, ফাইবার হাজশক্তি বাড়াও ও কোষ্টকাঠিন্য দূর করে। অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

হজম শক্তি বাড়ায়
ফুলকপিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। হজমে সাহায্য করে। নিয়মিত ফুলকপি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। পাইলস ব্যাথ্যাতে রোগের জন্য ফুলকপি কার্যকর ভূমিকা রাখে।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
ফুলকপি কম ক্যালোরিযুক্ত একটি সবজি। এটি খেলে পেট ভরে যায়, ক্ষুধা কমে। কিন্তু কম ক্যালারিযুক্ত বলে বাড়তি মেদ জমা হওয়ার সুযোগ থাকে না। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
ফুলকপি কার্বোহাইড্রেড বা শর্করার মাত্রা খুব কম।

ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এতে থাকা ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। ফলে কিডনি সুস্থ রাখতে ফুলকপি সহায়ক হয়।

হৃদরোগের ঝুঁকি কমায়
ফুলকপিতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। এটি রক্তনালীগুলোকে সুস্থ রাখে। ফলে স্ট্রোকের ঝুঁকিও কমে।

ক্যানসারের ঝুঁকি কমায়
ফুলকপিতে সালফোরাফেন নামক একটি যৌগ রয়েছে। এটা ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করতে পারে। ফুলকপি এটি স্তন, প্রোস্টেট এবং ফুসফুসের ক্যানসার প্রতিরোধে বেশ কার্যকরি।

মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়
ফুলকপিতে রয়েছে ভিটামিন বি৬ এবং আরও কিছ নিউট্রিয়েন্ট। এগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। ফলে মানসিক ও ডিপ্রেশন কমাতেও সাহায্য করে।

ত্বকের জন্য ভালো
ফুলকপিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করে তোলে। এটি ত্বকের বার্ধক্য রোধেও সহায়ক।

ইমিউন সিস্টেম শক্তিশালী করে
ফুলকপিতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত এটি খেলে ঠান্ডা-কাশি বা ফ্লু সহজে হয় না।

বিষাক্ত পদার্থ বের করে দেয়
ফুলকপিতে প্রচুর সালফার যৌগ আছে। এটা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। এটি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে।

ফুলকপি একটি সহজলভ্য ও পুষ্টিকর সবজি। এটি রান্না করা, ভাজি বা স্যুপ যেভাবেই খাওয়া যায়। তাই খাদ্যতালিকায় নিয়মিত ফুলকপি রাখুন এবং সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park