1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ত্বকের খসখসে ভাব দূর করবে যেসব তেল

  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

শীত প্রায় এসেই গেছে। এই সময় বাতাসে আর্দ্রতা অন্যান্য ঋতুর তুলনায় অনেক বেশি থাকে। যার ফলে আমাদের ত্বক ও চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়ে। তার সঙ্গে ত্বক উজ্জ্বলতা হারায় এবং ফাটার সমস্যা দেখা যায়।

এমতাবস্থায় আমরা ত্বকের যত্নে নানা ধরনের নামিদামি বডি লোশন ব্যবহার করে থাকি। কিন্তু এসব নামিদামি লোশন খুব একটা কাজে দেয় না।
শীতকালে বডি লোশন দিনে ২-৩ বার ব্যবহার করেও ত্বকের সমস্যা দূর করা যায় না। এমন পরিস্থিতিতে কিছু তেল আপনার সমস্যা মেটাবে।

এগুলোর ব্যবহারে ত্বকের শুষ্কতা তো কমবেই, সঙ্গেই ত্বককে উজ্জ্বল ও নরম করে তুলবে। শুধু তাই নয়, এগুলো চুলকানির সমস্যাও অনেকটাই কমিয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক কি সেই তেল, আর কী কী উপকার করে।
নারকেল তেল

শীতকালে আমাদের ত্বকে নারকেল তেল লাগানো ভীষণ উপকারী।

নারকেল তেল আমাদের ত্বকে গভীর আর্দ্রতা প্রদান করে। সঙ্গেই ত্বককে নরম করে তোলে। এতে থাকা অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো আমাদের ত্বককে নানাধরণের সংক্রমণের সম্ভাবনাও কমিয়ে দেয়।
অলিভ তেল

অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে গভীর আর্দ্রতা প্রদান করার পাশাপাশি ত্বককে বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে। এর ফলে শীতেও আমাদের ত্বকে শুষ্কতার সমস্যা দেখা যায় না।

জোজোবা তেল

জোজোবা তেল ত্বকে খুব দ্রুত শোষিত হয়। এটি আমাদের ত্বকের ভারসাম্য বজায় রাখে। এই তেলের ব্যবহারে ত্বক নরম ও উজ্জ্বল হয়।

বাদাম তেল

বাদাম তেলের গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই কমবেশি জানি। এটি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। বাদাম তেল ভিটামিন-ই সমৃদ্ধ হওয়ায়, এটি ত্বককে নরম করে। সঙ্গে জ্বালা ও প্রদাহের মতো সমস্যা কমায়।

তিলের তেল

শীতকালে তিলের তেল আমাদের ত্বকের জন্য দারুণ উপকারী। এটি ত্বকে উষ্ণতা প্রদান করার সঙ্গে ত্বককে শুষ্ক হতে দেয় না। এটি বিশেষত ড্রাই স্কিনের জন্য বেশি উপকারী। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে সুস্থ রাখে।

সূত্র : বোল্ডস্কাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park