1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যে নিয়ম মেনে চললে শীতে ত্বক রুক্ষ হবে না

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

শীতকালে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব অনেক পীড়া দেয়। এ সময়ে ত্বকে উজ্জ্বলতা ও মোলায়েম ভাব বজায় রাখতে চাইলে একটু বেশিই সতর্ক থাকতে হবে। সাধারণ কিছু নিয়ম প্রতিদিন মেনে চলতে পারলেই উপকার পাওয়া যাবে। তেমনই সামান্য অসাবধানতাতেই ত্বকের ক্ষতি হতে পারে।

তাই শীতের মৌসুমে কীভাবে আপনার ত্বক মোলায়েম থাকবে এবং জেল্লা বজায় থাকবে তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক।
পরিমিত পানি পান

পরিমিত পরিমাণে পানি খেতে হবে। শীতকালে ঠাণ্ডা আবহাওয়ার জন্য অনেকেই পানি খাওয়ার প্রতি অনীহা দেখান।

এটি করলে ত্বক রুক্ষ হবেই। তবে ঠিকমতো পানি খেলে ত্বক হাইড্রেটেড থাকবে। শুধু পানি খেলেও হবে না। জলীয় উপকরণ বেশি রয়েছে এমন ফল, সবজি খেতে হবে।

তাহলে ত্বকের রুক্ষভাব দূর হবে। বজায় থাকবে মোলায়েম ভাব।
শরীরচর্চা

শীতকালে শরীরচর্চা করার ব্যাপারে অনেকেই আলসেমি করেন। এ সময়ে আলসেমি চলবে না। দিনে অন্তত ৩০ মিনিট ভালোভাবে শরীরচর্চা করুন।

এর ফলে আপনার সারা শরীরের পাশাপাশি ত্বকেও ভালোভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হবে। তার ফলে ত্বকের গঠন থাকবে একদম টানটান।
স্বাস্থ্যকর খাবার

শরীরচর্চার সঙ্গে স্বাস্থ্যকর খাবার খাওয়াও জরুরি। শীতকালে অনেক ধরনের খাবার আমরা খেয়ে থাকি। তার মধ্যে সব যে স্বাস্থ্যকর তা নয়। অতএব রসনা তৃপ্তির পাশাপাশি ত্বকের স্বাস্থ্যের খেয়ালও রাখতে হবে। অতিরিক্ত তেলমশলা কিংবা ভাজা খাবার ত্বকের স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। কারণ এইসব খাবার থেকে বদহজমের সমস্যা দেখা দিতে পারে। আর অ্যাসিডিটি ও পেটের সমস্যা থাকলে তার প্রভাব সরাসরি ত্বকে পড়তে বাধ্য।

কুসুম গরম পানি দিয়ে গোসল

শীতকালে প্রায় সকলেই গরম পানি দিয়ে গোসল করেন। অতিরিক্ত গরম পানি ত্বকের পক্ষে ক্ষতিকর। তাই খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না। আর দীর্ঘক্ষণ ধরে গরম পানি দিয়েও গোসল করবেন না। এর ফলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। আর শীতের আবহাওয়া এমনিতেই রুক্ষ-শুষ্ক। সেক্ষেত্রে ত্বকের স্বাভাবিক আর্দ্রভাবে কমে গেলে ত্বক এমনিতেই স্বাভাবিকের তুলনায় অনেক বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে।

নিয়মিত ময়শ্চরাইজার ব্যবহার

শীতকালে ত্বকের যত্ন করতে চাইলে প্রতিদিন নিয়ম করে ক্রিম, ময়শ্চারাইজার, তেল যা যা আপনার ত্বকে আর্দ্র ভাব বজায় রাখতে সাহায্য করে সেগুলো ব্যবহার করতে হবে। বিশেষ করে গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে ক্রিম ব্যবহার করা জরুরি।

সূত : এবিপি আনন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park