1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কমলা কিনে ঠকতে না চাইলে জেনে নিন কিছু টিপস!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

শীতকাল মানেই কমলালেবুর মন ভোলানো স্বাদ হাতছানি দেয়। এই ফলের স্বাদ-গন্ধ ছাড়া শীতকালের মজা মাটি। ভিটামিন সি, অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর কমলালেবুর গুণের শেষ নেই। কিন্তু কমলা কিনতে গেলে অনেক সময় ঠকতে হয় বার বার।
কখনো দেখা যায় কমলালেবু পচে যাচ্ছে। বা রস নেই। অথবা স্বাদে খুব টক। তাই কমলা কেনার পর বাড়ির সবাই হয়তো আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। তবে এর থেকে পরিত্রাণ পেতে জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না। তার সঙ্গে জানুন কিছু উপায়ও। যাতে বাড়িতে অনেক দিন কমলালেবু ভাল রাখতে পারবেন।

প্রথমত… কমলালেবু কেনার সময় শুধু রং দেখবেন না। দেখুন ফলের ওজন। সাধারণত ভারী কমলালেবু হলে বেশি রসাল হওয়ার কথা। কম ওজনের কমলালেবু হলে বেশি রসাল নাও হতে পারে।

এছাড়াও কেনার আগে আলতো করে চাপ দিন কমলালেবুর গায়ে। যদি খুব শক্ত থাকে, তাহলে হয়তো ফলটি সম্পূর্ণ পরিপক্ব হয়নি। কিছুটা পাকা আছে।

আর কমলালেবুর রং উজ্জ্বল হলেই যে মিষ্টি ও সুস্বাদু হবে, তার কোনও মানেই নেই। তাই রং দেখে সব সময় প্রলুব্ধ হবেন না।

বিশেষ করে কেনার সময় কমলার খোসা মোটা হলে এড়িয়ে চলুন। খোসায় দাগ বা গর্ত থাকলেও সেটা কিনবেন না। এসব বিষয়ের দিকে খেয়াল রেখে কমলা কিনলে ভালো কমলায় পড়তে পারে আপনার ব্যাগে। সূত্র: নিউজ এইটিন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park