1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কমলালেবুর খোসা কি খাওয়া যায়?

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

শীতের হিমেল হাওয়া বইতে শুরু করলেই অনেকের বাড়িতে যোগ হয় কমলালেবু। ভিটামিন সি-তে ভরপুর এই ফল খেতে খুব ভালো। তবে বাজার থেকে আনা কমলালেবু সব সময় যে মিষ্টি হবে, তেমনটা নয়। অনেক সময় টক কমলালেবুও পাওয়া যায়।

তা ফেলে না দিয়ে কেক, পেস্ট্রি বা জুস বানিয়ে খাওয়া যায়। কমলালেবুর বীজও স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আর কমলালেবুর খোসা কি শরীরের জন্য ভালো? তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক।

কমলালেবুর খোসায় প্রচুর পুষ্টিগুণ রয়েছে। ত্বক থেকে শুরু করে শ্বাস-প্রশ্বাসের সমস্যা দূর করতে সাহায্য করে কমলালেবুর খোসা। শীতকালে বাড়িতে কমলালেবু আনা হলে তার খোসা ফেলে না দিয়ে খেতে পারেন। এতে শরীরে নানা উপকার হবে।

কমলালেবুর মধ্যে ভিটামিন সি ও নানা পুষ্টিগুণ রয়েছে। কমলালেবুর খোসাতেও তা উপলব্ধ। আর কমলালেবুর খোসাতে যে খনিজ পদার্থ পাওয়া যায়, সেগুলো স্বাস্থ্যের জন্য অপরিহার্য। কমলালেবুর খোসা ভিটামিন ও মিনারেলে ভরপুর। এটি খেলে হজম ভালো হয়, চাপ কমে, চিন্তা কমে, মুড ভালো হয়, হ্যাংওভার কাটে, ত্বক উজ্জ্বল হয় এবং ত্বকের স্বাস্থ্য ভালো হয়।

কমলালেবুর খোসায় কী কী রয়েছে

ফাইবার, ভিটামিন সি, ফোলেট, ভিটামিন বি৬, ক্যালশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে কমলালেবুতে। এগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। কমলালেবুর খোসায় পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এ ছাড়া অ্যান্টি-ক্যান্সারিয়াস উপাদানও রয়েছে এ ফলে। সঙ্গে রয়েছে লাইমোনেনের মতো রাসায়নিক যৌগ। এই উপাদানগুলো ক্যানসার বিরোধী। ফলে কমলালেবুর খোসা ক্যানসারের বিরুদ্ধে লড়তেও সাহায্য করে।

কীভাবে খাবেন কমলালেবুর খোসা

এটি সরাসরি খাওয়া শরীরের পক্ষে একেবারেই সুরক্ষিত নয়। এ ছাড়া কমলালেবুর খোসা স্বাদে তেঁতো। তাই এটি খাওয়ার আগে কমলালেবুর খোসা গরম পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। সরাসরি খাওয়ার পরিবর্তে স্যালাড, স্যান্ডউইচ, স্মুদি ইত্যাদিতে মিশিয়ে খেতে পারেন। এ ছাড়া কমলালেবুর খোসা গুঁড়ো করে তা চায়ে দিয়ে খেতে পারেন। কমলালেবুর খোসার জেলি বানিয়ে খেতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park