1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সকালের যে তিন অভ্যাসে কমবে ওজন

  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

শুধু ছিপছিপে থাকার উদ্দেশ্যেই বাহ্যিক সৌন্দর্যে নজর দেওয়া নয়, ফিট থাকতেও ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। তবে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য যে সব সময় জিমে যেতে হবে কিংবা কড়া ডায়েটে থাকতে হবে, তা কিন্তু না। নিয়মিত কিছু নিয়ম মেনে চললে এমনিই ওজন নিয়ন্ত্রণে চলে আসবে।

ওজনের পাল্লা যাতে ভারী না হয়, তার জন্য দৈনন্দিন জীবনের সঙ্গে কোন অভ্যাসগুলো আয়ত্তে আনবেন, তা জানবেন আজকের প্রতিবেদনে।

চলুন, জেনে নেওয়া যাক।
তাড়াতাড়ি ঘুম ভাঙা

সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নিঃসন্দেহে স্বাস্থ্যকর। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে তাড়াতাড়ি বিছানা থেকে ওঠা জরুরি। কারণ হাতে অনেকটা সময় পাওয়া যায়।

সারা দিনের জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়ার সময় মেলে। বেশিক্ষণ ধরে শরীরচর্চাও করা যায়।

সকালের নাশতায় প্রোটিন

ওজন বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ শরীরে প্রোটিনের ঘাটতি। তাই সকালের নাশতায় যেন প্রোটিনসমৃদ্ধ খাবার থাকে।

ডিম, গ্রিক ইয়োগার্ট, প্রোটিন স্মুদি খেতে পারেন। তাতে শরীরে বাড়তি এনার্জি আসবে। ঘন ঘন খিদে পায় যে হরমোনের কারণে, সেই হরমোন নিঃসরণও কম হবে।
চিনি না খাওয়া

শরীরের শত্রু চিনি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

সকালের নাশতায় আমরা প্রায় সময় মিষ্টান্ন জাতীয় খাবার খাই বা বেশি মিষ্টি দিয়ে চা বানিয়ে খাই। প্রতিদিন একটু করে চিনি খেলেও ওজন বেড়ে যাতে পারে। সেই সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি তো আছেই। অতএব ওজন নিয়ন্ত্রণে রাখতে চিনির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। চিনি খাওয়া বন্ধ করে দিলে ওজন নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়ে যায়।

সূত্র : এই সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park