1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শীতে ত্বক কোমল রাখবে কফি, যেভাবে ব্যবহার করবেন

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৪৬ বার পঠিত

যেকোনো ঋতুতেই ত্বকের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। শুধু ঋতু পরিবর্তনের সঙ্গে বেছে নিতে হবে সঠিক উপাদান। শীতে ত্বক শুষ্ক, রুক্ষ ও পানিশূন্য হয়ে পড়ে। ত্বককে সব সময় উজ্জ্বল ও কোমল রাখার জন্য একটি ভালো ফেস স্ক্রাব প্রয়োজন।

যা শুধু ত্বককে এক্সফোলিয়েট করে না, হাইড্রেটেডও রাখে।
এমন পরিস্থিতিতে কফি ফেস স্ক্রাব একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। কারণ ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল রাখার পাশাপাশি এটি গভীরভাবে পরিষ্কার করে ত্বককে হাইড্রেটেড রাখে। আসুন জেনে নিই, শীতে ত্বকের ভালো যত্নের জন্য ঘরোয়া কফি ফেস স্ক্রাব সম্পর্কে।

কফি ও রোজ ওয়াটারের স্ক্রাব

এক চামচ কফি পাউডারে এক চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এই স্ক্রাবটি ত্বকের টোন উজ্জ্বল করে এবং সতেজতা দিতে সাহায্য করে। গোলাপ জলে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যা ত্বককে প্রশমিত করে।

কফি, দই ও হলুদের স্ক্রাব

এক চামচ কফি পাউডার, এক চামচ দই ও এক চিমটি হলুদ মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।

এটিকে একটু সময় নিয়ে মুখে ম্যাসাজ করুন। দই ও হলুদ ত্বকে আর্দ্রতা সরবরাহ করে, অন্যদিকে হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এই স্ক্রাব ত্বককে উজ্জ্বল ও পরিষ্কার করতে সাহায্য করে।
কফি ও অ্যাভোকাডোর স্ক্রাব

এক চামচ কফি পাউডারের সঙ্গে এক চামচ অ্যাভোকাডো পিউরি ভালো করে মিশিয়ে ফেস স্ক্রাব তৈরি করুন। অ্যাভোকাডোতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি ও ভিটামিন, যা ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।

এই স্ক্রাব ত্বককে নরম ও উজ্জ্বল করে।

কফি ও মধুর স্ক্রাব

দুই চামচ কফি পাউডার ও এক চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে ৫-১০ মিনিটের জন্য আলতো করে ম্যাসাজ করুন। মধু ত্বককে ময়েশ্চারাইজ করে, কফি ত্বকের মৃত কোষ দূর করে।

কফি, নারকেল তেল ও চিনির স্ক্রাব

এক চামচ কফি পাউডার, এক চামচ নারকেল তেল ও এক চামচ চিনি ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি ত্বককে এক্সফোলিয়েট করার পাশাপাশি হাইড্রেট করতে এই স্ক্রাবটি ব্যবহার করুন। নারকেল তেল ত্বককে নরম করে এবং চিনি ত্বক পরিষ্কার করে।

সূত্র : বোল্ডস্কাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park