শীতের দিনে অনেকেরই অলসতা বেড়ে যায়। যার কারণে মানুষের হাঁটাচলা কমে যায় এবং দ্রুত ওজন বাড়তে থাকে। শীতের শেষের দিকে বেশিরভাগ মানুষের ওজন অনেকাংশে বেড়ে যায়। এই মৌসুমে ওজন নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জের বিষয়।
বর্ধিত ওজন কমানো একটু কঠিন হলেও শীতের সময়ে তা আরো কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কিছু উপায় অবলম্বন করলে আপনিও শীতে স্থূলতা নিয়ন্ত্রণ করতে পারবেন। কী সেই উপায়, জেনে নিন—
খাবার নিয়ন্ত্রণ
শীতের মৌসুমে পুষ্টিসমৃদ্ধ ও উষ্ণ খাবার খান, তবে কতটুকু খাবেন সে বিষয়ে সতর্ক থাকুন। আপনি যখন খাচ্ছেন তখন কতটা খাচ্ছেন, সেদিকে যেমন নজর রাখতে হবে তেমনি তার পুষ্টিগুণের দিকে এবং ক্যালরির দিকেও খেয়াল রাখতে হবে।
শীতের সময়ে শক্তির মাত্রা বজায় রাখতে এবং স্বাস্থ্যের যত্ন নিতে পর্যাপ্ত পুষ্টির দিকে মনোনিবেশ করুন। খাবারের কতটা অংশ খাবেন, তা মেপে নিতে বড় প্লেটের পরিবর্তে ছোট প্লেট ব্যবহার করুন।
সক্রিয় থাকুন
ঠাণ্ডা আবহাওয়ায় শরীর আলস্যে ভরে ওঠে। যার কারণে শরীরের নড়াচড়া অনেকটাই কমে যায়।
আপনি যদি ওজন নিয়ন্ত্রণ করতে চান বা কমাতে চান, তাহলে আপনাকে সাহসের সঙ্গে বিছানা থেকে উঠতে হবে সঠিক সময়ে। যদি প্রতিদিন এটি করতে না পারেন তবে সপ্তাহে ৩-৫ দিন কিছু শারীরিক কার্যকলাপ করুন। এটি আপনার ক্যালরি বার্ন করতে সাহায্য করবে।
ফাইবার সমৃদ্ধ খাবার খান
শীতের মৌসুমে ভাজা খাবার খেলে পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। এই সময়ে অনেক মৌসুমি ফল পাওয়া যায়, যেগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং কম ক্যালরি থাকে।
এই ফলগুলো খেলে আপনার পেট দীর্ঘ সময়ের জন্য ভরা থাকবে এবং সেই সঙ্গে অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকেও বিরত থাকবেন আপনি।
সুষম খাদ্য গ্রহণ
শীতকালে ক্ষুধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে মানুষ নাশতায় অস্বাস্থ্যকর জিনিস খেতে শুরু করেন, যা স্থূলতা বাড়ায়। এই সমস্যা এড়াতে পুষ্টিকর ও উচ্চ ফাইবার যুক্ত খাবার খান। ফাইবার দীর্ঘ সময়ের জন্য পেট পরিপূর্ণ রাখতে সাহায্য করে, ফলে খারাপ খাবার খাওয়ার তাগিদও কমায়। প্রতিদিনের খাবারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং খাবারের আইটেমগুলো আগে থেকেই ঠিক করে রাখুন। এতে ভুল খাবার খাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
Leave a Reply