যেকোনো উৎসব বা সকাল বিকেলের নাশতায় পছন্দের পদ রান্না করতে ভালোবাসেন নারীরা। শীতের এই সময়ে বাজারে পর্যাপ্ত নতুন ও পুরাতন আলু পাওয়া যায়। এই নতুন আলুর স্বাদই অন্যরকম। আর এই নতুন আলু দিয়ে রান্না করতে পারেন আলুর দম।
পরিবারের ছোট-বড় সকলের পছন্দ আলুর দম। সকাল, বিকেল কিংবা সন্ধ্যার নাস্তায়, স্কুলের টিফিনে অথবা ভাত বা পোলাওয়ের সঙ্গে বেশিরভাগ বাড়িতেই রান্না হয় আলুর দম।
চাইলে যখন-তখন আলুর দমের স্বাদ নিতে পারেন আপনিও। মজার এই রেসিপিটি রান্না করা খুবই সহজ।
জেনে নিন কীভাবে রান্না করবেন।
উপকরণ
ছোট আলু-১৫০ গ্রাম
টমেটো-১০০গ্রাম
পেঁয়াজ কুচি-২টি (মাঝারি)
ধনেগুঁড়া-৫ গ্রাম
আদাবাটা-১০গ্রাম
কাঁচা মরিচ বাটা-৫গ্রাম (স্বাদ অনুযায়ী)
ভাজা জিরেগুঁড়া-৫ গ্রাম
হলুদ গুঁড়া- ৫গ্রাম
মরিচ গুঁড়া-৫গ্রাম
ঘি-৫০গ্রাম
লবণ-চিনি (স্বাদমতো)
ধনেপাতা কুচি সামান্য
প্রণালি
প্রথমে আলু সেদ্ধ করে নিন। একটি কড়াইতে ঘি গরম করে তাতে সেদ্ধ করা আলু অল্প লবণ-হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিন। এবার একই কড়াইতে অল্প ঘি দিয়ে তাতে প্রথমে আদা ও কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে নাড়ুন।
অল্প ভাজা হলে তাতে পেঁয়াজকুচি মেশান। সোনালি রং করে ভাজুন।
এবার সেদ্ধ করা ভাজা আলু দিন। তাতে একে-একে ধনেগুঁড়া, হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। কষে এলে অল্প পানি দিন।
এবার তাতে টমেটো কুচি, ভাজা জিরে গুঁড়া ও স্বাদমতো লবণ-চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। ঢাকনা দিয়ে অল্প আঁচে ৪ মিনিট রান্না করুন। হালকা গা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ও অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন আলুর দম।
Leave a Reply