1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

টানা একমাস চিনি না খেলে শরীরে হবে যে পরিবর্তন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

মিষ্টির প্রতি টান থাকুক আর না থাকুক, সামনে জিলাপি বা মিষ্টিজাতীয় কোনো খাবার দেখলে চোখ ফেরানো যায় না। ওজন বাড়বে জেনেও এসব মিষ্টির লোভ উপেক্ষা করা বেশ কঠিন। ফ্রিজে মিষ্টি থাকলে মন পড়ে থাকে সেই দিকেই।

মিষ্টির প্রতি এমন ভালোবাসা শরীরে বাসা বাঁধতে পারে হাজারটা রোগ।

ডায়াবেটিস, মোটা হয়ে যাওয়ার ঝুঁকি তো আছেই। সেই সঙ্গে মিষ্টি খাওয়ার অভ্যাসে আরো অনেক সমস্যা শরীরে জাঁকিয়ে বসে। রক্তচাপ, হৃদরোগের অন্যতম প্রত্যক্ষ কারণ এই চিনি। অনেকেই সচেতনভাবে চিনি খাওয়া বন্ধ করেছেন।

তাতে মিলেছে সুফলও।
টানা একমাসও যদি চিনি খাওয়া বন্ধ করা যায়, তাহলে অনেক উপকার পাওয়া যাবে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। একমাস চিনি না খেলে ঠিক কী কী পরিবর্তন লক্ষ করা যেতে পারে, চলুন জেনে নিই—

ওজন কমবে

সরাসরি চিনি ও মিষ্টিজাতীয় খাবার থেকে সবচেয়ে বেশি ক্যালরি পৌঁছায় শরীরে। ক্যালরি বাড়তে থাকলে ওজন বাড়ে।

চিনি খাওয়া যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে বাড়তি ওজন ঝরবে দ্রুত। তবে সঙ্গে শরীরচর্চার অভ্যাস থাকলে বেশি সুফল পাওয়া যাবে।
অনিদ্রা দূর হবে

ঘুম না আসার একটি কারণ হতে পারে অত্যধিক পরিমাণে চিনি খাওয়া। কিছু দিনের জন্য যদি চিনি খাওয়া বন্ধ করা যায়, তাহলে ঘুমের জন্য বিছানায় ছটফট করতে হবে না। ঘুম চলে আসবে সহজেই।

ক্লান্তি কাটবে

শরীরের চনমনে ভাব বজায় রাখতে চিনি খাওয়া বন্ধ করতে পারলে ভালো। অনেক সময় কাজের প্রতি অনীহা আসে। মনের স্ফূর্তি ধরে রাখতে চিনি খাওয়া বন্ধ করে দেখতে পারেন। এতে কর্মক্ষমতাও বাড়বে।

সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park