1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চাবি হারালে দেয়াশলাইয়ের কাঠি দিয়ে খুলবে তালা!

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

আমরা প্রায়ই এমন অনেক সমস্যায় পড়ে যাই যার থেকে পরিত্রাণ পাওয়া অনেক কঠিন হয়ে যায়। এরকম সমস্যার মধ্যে একটি হলো চাবি হারানো। তখন উপায় না থাকলে ভেঙে ফেলতে হয় তালা। তবে উপায় জানলে চাবি ছাড়াই ছোট তালা খুলে ফেলা যায়।

নেটমাধ্যমে অনেকেই দাবি করেছেন, এই কাজটি করার জন্য হাতের কাছে এক বাক্স দেয়াশলাই থাকলেই হলো। কীভাবে দেয়াশলাই ব্যবহার করে তালা খোলার কথা বলছেন তারা?

জেনে নিন-
চাবি হারালে দেয়াশলাইয়ের কাঠি দিয়ে খুলবে তালা!

• প্রথমে দেয়াশলাই কাঠিগুলোর মাথা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন, বারুদসহ একটি কাঠি রেখে দিতে হবে। সেটি পরে কাজে লাগবে।

• সব কাঠির মাথা থেকে বারুদ ছাড়িয়ে নেওয়া পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।

• কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।

• এবার চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে বারুদসহ দেয়াশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেয়াশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।

• এরপর দেয়াশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নিচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভেতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।

• এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভালো। কারণ হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।

• এই বিস্ফোরণের পরে তালা খুলে যাবে।

এইভাবে ছোটখাটো তালাই খোলা সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারও সাহায্য নিতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park