1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দাঁত পরিষ্কারে কতটা উপকারে আসে নিমের কাঠি

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

দাঁত মজবুত ও সতেজ রাখতে দিনে অন্তত দুইবার করে ব্রাশ করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতের খাবার খাওয়ার পর। তবে ব্রাশ দিয়ে দাঁত মাজার চেয়ে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় নিমের কাঠি দিয়ে দাঁত মাজলে। এমনটাই জানাচ্ছেন বিশিষ্টজনরা।

নিম দাঁতের জন্য অসাধারণ! এই তেতো স্বাদের ভেষজটি এর পরিষ্কারক গুণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। যেহেতু এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও প্রদাহবিরোধী প্রকৃতির, তাই এটি আপনার দাঁত আরো ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করতে পারে এবং দীর্ঘমেয়াদে প্লাক জমা কমাতে পারে।

এ ছাড়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন দাঁত ও মাড়ির স্বাস্থ্য উন্নত করার জন্য এটি ব্যবহারের সবচেয়ে সুস্পষ্ট উপায় হলো নিমের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা। বিভিন্ন টুথপেস্ট রয়েছে, যার মধ্যে নিমের নির্যাস অন্যতম প্রধান উপাদান।

এই টুথপেস্ট দিয়ে দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করুন।

বিশেষজ্ঞদের মতে, আপনার দাঁতে যদি পোকা লাগার মতো সমস্যা থাকে, তাহলে অবশ্যই নিমের কাঠি দিয়ে দাঁত মাজলে এ সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে কিভাবে ব্যবহার করবেন এই নিমের কাঠি। চলুন, জেনে নেওয়া যাক—

নিমের কাঠি দিয়ে দাঁত ব্রাশ করার সময় চিবিয়ে নিন।

কাঠি চিবিয়ে নিলে এর অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলো পেতে পারেন।

কিন্তু নিম কাঠি ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন প্রয়োজন। নিম কাঠি ব্যবহারের আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। গাছের ডালকে অবশ্যই ভালো করে ভেঙে ব্যবহার করা প্রয়োজন। নিম কাঠি দিয়ে দাঁত মাজার আগে সরিষার তেল ও লবণ দিয়ে দাঁত পরিষ্কার করা প্রয়োজন।

সূত্র : নিউজ ১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park