প্রায় সবারই ত্বকের ধরন আলাদা হয়। কারো ত্বক খসখসে, আবার কারো তৈলাক্ত। মুখের ত্বক বেশি তৈলাক্ত হলে ব্রণের সমস্যা দেখা দেয়। ঘাম, ধুলো মুখে আটকে গেলে সেগুলো ত্বকের ছোট ছোট ছিদ্রে প্রবেশ করার সম্ভাবনা বেশি থাকে।
ব্রণ মুখের সৌন্দর্য নষ্ট করে। সকলের কাছেই অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায় এই সমস্যাটি। বাজার থেকে নানা সামগ্রী কিনে ব্রণ দূর করার বা আটকানোর চেষ্টা করেন অনেকে। সব সময় যে বাজারের পণ্যে সমাধান মেলে তাও না।
তবে হাতের কাছে আরো একটা উপায় রয়েছে। ব্রণ আটকাতে এই ফলের বীজ ব্যবহার করে দেখতেই পারেন। মিলতে পারে মুক্তি। কিভাবে ব্যবহার করবেন, তা জানুন আজকের প্রতিবেদনে।
ব্রণ থেকে মুক্তি দেবে পেঁপের বীজ
ব্রণ থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন পেঁপের বীজ। এই কালো বীজই আপনার ত্বক ও ব্রণের সমস্যা দূর করতে পারে। এ ছাড়া এর অনেকগুলো বিকল্পও রয়েছে।
পেঁপে বীজ মিক্সার গ্রাইন্ডার বা শিলপাটায় বেটে নিতে পারেন। এবার সেটি মুখে, বিশেষ করে ব্রণ ও তার আশপাশে খুব ধীরে ধীরে মাখুন।
অন্তত ১৫ থেকে ২০ মিনিট এভাবেই রেখে দিন। তারপর সামান্য গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পেঁপের বীজ ব্রণের ব্যাকটেরিয়াগুলোকে প্রতিহত করতে সাহায্য করে। এ ছাড়া সংক্রমণও কমায়।
পেঁপের বীজ ও মধুর ফেসপ্যাক
পেঁপে বীজের পেস্টের সঙ্গে মিশিয়ে দিন মধু। সেটাকে ভালো করে মেশান। এই মিশ্রণ দিয়ে আলতো করে মুখে মালিশ করুন। মধু ত্বককে ময়েশ্চারাইজ করে এবং পেঁপে বীজ ত্বককে টানটান করে তুলতে সাহায্য করে। ২০ মিনিট মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
পেঁপে বীজের স্ক্রাব
পেঁপের বীজ গুঁড়া করে এতে সামান্য পানি বা মধু মেশান। ভালো করে মিশে গেলে ধীরে ধীরে মুখে মাখুন। হালকা মালিশও করতে পারেন। পরে ধুয়ে ফেলুন। ব্রণ আটকানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ফেরাতেও সাহায্য করে।
পেঁপে বীজ ও দুধের ফেসপ্যাক
আরো একটি উপায়ে পেঁপের বীজ ব্যবহার করতে পারেন। পেঁপে বীজ ও দুধের ফেস প্যাক। প্রথমে পেঁপে বীজ পেস্ট করুন। তাতে সামান্য দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে মাখুন। কিছুক্ষণ পরে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বককে পুষ্টি সরবরাহ করে, ত্বক নরম থাকে, যৌবন ধরে রাখতেও সাহায্য করে। এ ছাড়া ত্বককে আকর্ষণীয় করে তোলে এই ফেসপ্যাক।
এই প্রতিবেদনটি শুধু তথ্য জানানোই উদ্দেশ্যেই লেখা। ব্রণ থেকে অন্য কোনো সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র : টিভি ৯ বাংলা
Leave a Reply