1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কালিজিরার স্বাস্থ্য উপকারিতা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

কালিজিরা একটি শক্তিশালী ভেষজ মসলা। এতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। কালিজিরা কোষের ক্ষতি প্রতিরোধ করে। সর্দি, কাশি, জ্বর ও অন্যান্য সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

কালিজিরা শুধু রান্নায় স্বাদ বাড়ায় না, এটির আরো অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ফাঁপা এবং বদহজমের মতো পেটের নানা সমস্যা দূর করতে কালিজিরা সাহায্য করে। এটি শরীরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সহায়তা করে এবং বাতরোগসহ অন্যান্য সমস্যায় উপকারে আসে।

এটি মেটাবলিজম রেট বাড়ায়, ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমায়, ফলে ওজন কমাতে সাহায্য করে।

কালিজিরা ত্বককে মসৃণ ও উজ্জ্বল করতে সাহায্য করে। এটি চুলের গোড়া মজবুত করে, চুল স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখে এবং চুল পড়া কমায়।
কালিজিরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়াবেটিস থাকলে এটি নিয়মিত খাওয়া যেতে পারে।

এ ছাড়া কালিজিরা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়।
এক কাপ গরম পানিতে ১ চা চামচ কালিজিরা মিশিয়ে ৫-১০ মিনিট ফোটাতে হবে। তারপর পানি ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় খালি পেটে পান করলে এর উপকারিতা পাওয়া যাবে।

সূত্র : নিউজ ১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park