1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

উচ্চ কোলেস্টেরলের ৫ লক্ষণ, যা ত্বকে প্রকাশ পায়

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

ভুল খাদ্যাভ্যাস এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে উচ্চ কোলেস্টেরল একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোলেস্টেরল হলো শরীরের একটি পদার্থ, যা দুই ধরনের হয়- ভালো কোলেস্টেরল (HDL) এবং খারাপ কোলেস্টেরল (LDL)।

খারাপ কোলেস্টেরল শরীরের জন্য ক্ষতিকারক। যখন খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পায়, তা শিরায় জমে ধমনি ব্লক করতে পারে।

যা হার্ট অ্যাটাক, স্ট্রোক, এবং করোনারি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। রোগগুলোর কিছু লক্ষণ ত্বকেও দেখা যেতে পারে। চলুন জেনে নিই লক্ষণগুলো সম্পর্কে।
চোখের চারপাশে হলুদ দাগ
খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে চোখের চারপাশে হলুদ দাগ বা আস্তরণ জমতে পারে।

যাকে চিকিৎসার ভাষায় জ্যানথ্যালাসমা বলা হয়। ত্বকের নীচে চর্বি জমার কারণে এটি ঘটে। এছাড়াও চোখের চারপাশে ছোট ফুসকুড়ি দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

ত্বকের রঙের পরিবর্তন
কোলেস্টেরল বাড়লে ত্বকের রং পরিবর্তিত হতে পারে, যেমন মুখে হলুদ বা হালকা কালো হয়ে যাওয়া। যদি এমন লক্ষণ দেখা যায় তবে কোলেস্টেরল পরীক্ষা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সোরাইসিস
উচ্চ কোলেস্টেরল ত্বকে সোরাইসিস বা শুষ্কতা সৃষ্টি করতে পারে। যার ফলে ত্বকে ফুসকুড়ি বা খোসপাঁচড়া দেখা দেয়। এটি হাইপারলিপিডেমিয়া নামক সমস্যার অংশ।

ত্বকে নীল বা বেগুনি দাগ
ত্বকে নীল বা বেগুনি দাগ দেখা গেলেও তা উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। কারণ কোলেস্টেরল বাড়লে রক্তপ্রবাহ সঠিকভাবে হয় না। হাত, পা, বা মুখে নীল বা বেগুনি দাগ থাকলে তা উপেক্ষা করবেন না এবং দ্রুত চিকিৎসকের কাছে যান।

ত্বকে চুলকানি এবং জ্বালাপোড়া
খারাপ কোলেস্টেরলের কারণে ত্বকে চুলকানি, জ্বালাপোড়া বা ফোলাভাব দেখা দিতে পারে।

এ লক্ষণগুলো দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ সময়মতো কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনলে বড় সমস্যা এড়ানো সম্ভব।

সূত্র: এই সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park