1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গরমে যেসব রোগ থেকে মুক্তি দেবে সজনে ডাঁটা

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫৮ বার পঠিত

বসন্তের শুরু থেকেই বাজারে সজনে ডাঁটার আনাগোনা শুরু হয়েছে। মাছের পাতলা ঝোল থেকে সুক্তো-গরমে বেশিরভাগ মানুষই খাবারে এই সজনে ডাঁটা রাখছেন। তবে সজনে ডাঁটায় যে যে উপাদান রয়েছে, তা অনেক স্বাস্থ্যকর খাবারকেই পেছনে ফেলে দেবে।
সজনে ডাঁটার পুষ্টিগুণ

প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, কপার, ফসফরাস রয়েছে সজনে ডাঁটায়।

ঋতু ও বসন্তের এই সন্ধিক্ষণে সংক্রমণজনিত সমস্যা বাড়ে। তা ছাড়া গ্রীষ্মে নানা ধরনের অসুখ হানা দিতেই থাকে। ঝুঁকি এড়াতে তাই সজনে ডাঁটা খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।
গরমে এই ডাঁটা খেলে কোন কোন রোগের হাত থেকে মিলবে নিষ্কৃতি, চলুন জেনে নিই।

ডিহাইড্রেশনের ঝুঁকি কমায়

ডাঁটায় পানির পরিমাণ বেশি। ফলে শরীরে পানির ঘাটতি পূরণ করতে পারেন সজনে ডাঁটা। গরমে শরীর ঠাণ্ডা রাখতেও সজনে ডাঁটার ভূমিকা অপরিসীম। প্রতিদিন যদি এই ডাঁটা খাওয়া যায়, তাহলে গরমে ডিহাইড্রেশনের ভয় কমে।

রোগ প্রতিরোধ শক্তি বাড়ে

পেট খারাপ থেকে গ্যাস-অম্বল, গরমে নানা রোগের ঝুঁকি বাড়ে। শরীর থেকে অত্যধিক ঘাম বেরিয়ে যায় বলে, রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেকটা কমে যায়।

সজনে ডাঁটা রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায়। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তা ছাড়া ডাঁটায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা জীবাণুর সঙ্গে লড়াই করতে সাহায্য করে।

হজমের গোলমাল

গরমে হজমের গোলমাল হয় প্রায়শই। সুস্থ থাকতে শুধু বাইরের খাবার খাওয়া কমালেই চলবে না। খেতে হবে সজনে ডাঁটাও। পেটের গোলমাল ঠেকাতে এই সবজির জুড়ি মেলা ভার।

সূত্র : এই সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park