1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫২ বার পঠিত

অতিরিক্ত চিন্তা করা যেকোনো মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ। এতে উদ্বেগ, জটিলতা বেড়ে যায়। যা ঘুমের সমস্যাও তৈরি করতে পারে। অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় রয়েছে, যেগুলো অনুসরণ করলে উপকার পেতে পারেন।

যেসব বিষয়ে আপনার নিয়ন্ত্রণ রয়েছে সেগুলোতে মনোযোগ দিন
অতিরিক্ত চিন্তা তখনই শুরু হয়, যখন মানুষ তার নিয়ন্ত্রণের বাইরে কিছু নিয়ে চিন্তা করা হয়। এতে উদ্বেগ ও আশঙ্কা বাড়ে। এর পরিবর্তে আপনি যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারেন সে বিষয়ে মনোযোগ দিন। নিজের কাজের প্রতি মনোযোগ দিলে ভালো ফলাফল নিশ্চয়ই পাবেন।

৭২ ঘণ্টার নিয়ম
একটি সহজ উপায় হলো নিজেকে প্রশ্ন করা—এই বিষয়টি ৭২ ঘণ্টা পর কি গুরুত্ব রাখবে? বেশিরভাগ সময় আমরা যেসব বিষয়ে চিন্তা করি যা ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। ৭২ ঘণ্টার নিয়মের মাধ্যমে ছোট উদ্বেগগুলো সহজেই দূর করা যায়।

অতিরিক্ত চিন্তার চক্র ভাঙার চেষ্টা করুন
অতিরিক্ত চিন্তা একটি বদঅভ্যাস। যত বেশি চিন্তা করবেন ততই এটি মাথায় চেপে বসে।

তবে আপনি সচেতনভাবে এই চক্র ভাঙতে পারেন। চিন্তা শুরু হলে বিরতি নিন, গভীর শ্বাস নিন এবং অন্য কিছুতে মনোনিবেশ করুন।
৫ মিনিটের টাইমার সেট করুন
চিন্তা করার জন্য নির্দিষ্ট সময় যেমন ৫ মিনিট নির্ধারণ করুন। এর বেশি সময় চিন্তা করতে যাবেন না।

খারাপ চিন্তা করা বন্ধ করুন
মানুষের মস্তিষ্ক প্রায়ই খারাপ পরিস্থিতি কল্পনা করে।

যদিও অনেকসময় তা অযৌক্তিক হয়ে পারে। নেতিবাচক চিন্তাগুলো বন্ধ করুন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন।
সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করুন
আপনার সমস্যাগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। অনেক সময় একটি সমস্যা যতটা বড় মনে হয়, তা আসলে ততটা গুরুতর না। সমস্যা সমাধানে আপনার বিশ্বস্ত মানুষের সাহায্য নিন, সম্ভাব্য সমাধান লিখে রাখুন এবং চিন্তা কমানোর চেষ্টা করুন।

সূত্র : এই সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park