গরমকাল মানেই ঘাম আর ধুলা। আর তার প্রভাব পড়ে সরাসরি চুলে। চুলে জট লেগে যায়, আগা ফেটে যায়, চুল শুষ্ক হয়ে পড়ে। এই সমস্যা থেকে সহজ মুক্তি দিতে পারে একটি ঘরোয়া উপাদান, গ্লিসারিন।
গ্লিসারিন কী?
গ্লিসারিন বা গ্লিসারল এক ধরনের স্বচ্ছ, গন্ধহীন, প্রাকৃতিক সুগার অ্যালকোহল। এটি এমন একটি পদার্থ যা বাতাস থেকে আর্দ্রতা টেনে নিয়ে চুল ও ত্বকে ধরে রাখতে সাহায্য করে। চলুন, জেনে নেওয়া যাক চুলের যত্নে গ্লিসারিন কিভাবে সাহায্য করে।
আর্দ্রতা ধরে রাখে
গ্লিসারিন পরিবেশ থেকে পানি টেনে এনে চুলে আর্দ্রতা ধরে রাখে।
ফলে চুল থাকে নরম, কোমল। মধুর সঙ্গে গ্লিসারিন মিশিয়ে চুলের গোড়ায় ও আগায় মাখলে ভালো ফল পেতে পারেন।
চুলের গোড়া মজবুত করে
চুলের গোড়ার শুষ্কতা, চুলকানি ও অস্বস্তি কমায় গ্লিসারিন। এতে চুলের ফলিকল সুস্থ থাকে।
ফলে চুল পড়ে যাওয়ার আশঙ্কাও কমে যায়।
চুলের ভাঙন রোধ করে
চুল যখন ভালোভাবে আর্দ্র থাকে, তখন তা ভাঙে না। গ্লিসারিন চুলে আর্দ্রতা যোগায়। বিশেষ করে কোঁকড়ানো চুলে দারুণ উপকার করে।
জট কমিয়ে চুলকে নরম করে
চুলে সহজে জট পড়লে গ্লিসারিন নিয়মিত ব্যবহার করলে চুল হয় রেশমের মতো মসৃণ।
গরম, আর্দ্র বা শুষ্ক—যেকোনো ঋতুতেই এটি কাজে দেয়।
চুলের সামগ্রিক স্বাস্থ্য রক্ষা করে
দূষণ, তাপ বা রোদে ক্ষতিগ্রস্ত চুলে গ্লিসারিন প্রাকৃতিকভাবে কাজ করে। এটি মাথার ত্বক পরিষ্কার করে, চুলের বৃদ্ধি বাড়ায় ও গোড়া থেকে চুল মজবুত করে তোলে।
সতর্কতা : চুলে সরাসরি গ্লিসারিন ব্যবহার করার আগে পানির সঙ্গে হালকা করে মিশিয়ে নিন। কিংবা নারিকেল/অ্যালোভেরা জেলের সঙ্গে ব্যবহার করুন। এতে গ্লিসারিনের কার্যকারিতা আরও বাড়বে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Leave a Reply