1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গরমে হিটস্ট্রোকের ঝুঁকি কমাবে যে ফল

  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫০ বার পঠিত

বেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনি যদি গরমে প্রতিদিন বেল খেতে পারেন, তাহলে সুস্থ থাকবে আপনার শরীর। গরমের এই সময়ে আপনি বেলের শরবত খেতেই পারেন। যা খেলে আপনার অন্ত্রও ভালো থাকবে।

প্রতিদিন সকালে খালি পেটে বেল খাওয়া খুব উপকারী। এতে শরীর ভালো থাকার পাশাপাশি আপনার বদহজমের ঝুঁকিও কমবে। খালি পেটে বেলের শরবত খাওয়া উপকারী।

কোনো ভারী খাবার খাওয়ার পর বেল না খাওয়াই ভালো।

এতে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। পেট ভার হয়ে থাকে, আবার অনেকের গ্যাসের সমস্যাও বাড়তে থাকে। গরমে বেল খেলে কী কী উপকার, তা জানুন এই প্রতিবেদনে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে

বেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, আয়রন, অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।

যা হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে থাকবে। তাই আপনি প্রতিদিন এই বেল খেতে পারেন।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে

বেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা গ্যাস, ডায়রিয়া কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমাতে পারে। খালি পেটে যদি প্রতিদিন বেল খেতে পারে, তাহলে কখনোই আপনার গ্যাস হজমের সমস্যা হবে না।

হিট স্ট্রোকের ঝুঁকি কমবে

গরমকালে বেলের শরবত খাওয়া খুব উপকারী। এটি খেলে শরীর ঠাণ্ডা থাকে। আবার শরীরের পানির অভাব হয় না। আমাদের মধ্যে অনেকেই জানেন না যে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতেও বেল অনেক উপকারী।

ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়

বেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়। কিডনি পরিষ্কার রাখে। এমনকি আপনার শরীরও ফিট রাখবে। তা ছাড়া কোষ্ঠকাঠিন্যের ঝুঁকিও কমাতে সাহায্য করে এই ফল।

ডায়াবেটিক রোগীরাও খেতে পারেন

ডায়াবেটিক রোগীরাও কিন্তু বেল খেতে পারেন। তবে যদি আপনার রক্তে শর্করার মাত্রা বেশি থাকে, তাহলে বেল খাওয়ার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিন।

কিভাবে বানাবেন এই শরবত

বেলের শরবত তৈরি করা খুব সহজ। প্রথমে মাঝখান থেকে বেলকে ভেঙে ফেলুন। তারপরে তার দানাগুলো সরিয়ে নিন। তারপর একটি পাত্র রেখে কিছুটা পানি দিয়ে ভালোভাবে বেলটাকে চটকে নিন। তারপর চালুনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিন।

এরপর তাতে সামান্য মধু কিংবা চিনি দিতে পারেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিন। আধঘণ্টা ফ্রিজে রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার বেলের শরবত। এটি খেতে যেমন অসাধারণ, তেমনি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী।

সূত্র : ওয়ানইন্ডিয়া

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park