1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গরমে খুশকির সমস্যা যেভাবে দূর করবেন

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার পঠিত

গরমকালে অনেকেই খুশকির সমস্যায় ভোগেন। ঘাম ও ধুলার কারণে মাথার তালুতে খুশকি জমে থাকে। বারবার শ্যাম্পু করলেও এই সমস্যা সহজে দূর হয় না। তবে চিন্তার কিছু নেই, ঘরোয়া উপায়ে টকদই ব্যবহার করলেই মিলতে পারে চটজলদি সমাধান।

শুধু খাওয়ার জন্য নয়, ত্বক ও চুলের যত্নে টকদই দারুণ উপকারী। চলুন, জেনে নিই।
টকদই
গোসলের আগে মাথার তালুতে সরাসরি টকদই লাগান। ৩০-৪০ মিনিট রেখে হালকা গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

শ্যাম্পু সালফেট ও কেমিক্যালমুক্ত হলে ভালো হয়।
টকদই ও লেবুর রস
এক কাপ টকদইয়ে এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগান। ৩০-৪০ মিনিট অপেক্ষা করার পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। লেবুর রস চুলে সজীবতা আনে এবং খুশকির সমস্যা দ্রুত কমিয়ে দেয়।

টকদই, মেথি গুঁড়ো, লেবুর রস
এই তিনটি উপাদান মিশিয়ে তৈরি মিশ্রণ মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ খুশকির পাশাপাশি চুলও করবে মোলায়েম।

টকদই, লেবুর রস, আমলকির রস
এই মিশ্রণ মাথার তালুতে লাগালে দ্রুত খুশকি দূর হবে। আমলকি ও লেবু—দুটোই চুলের জন্য দারুণ উপকারী, চুল রাখে ঝকঝকে ও কোমল।

পরামর্শ
খুব গরম পানি ব্যবহার করবেন না, হালকা গরম পানিই যথেষ্ট।

সপ্তাহে ২-৩ বার এই ঘরোয়া উপায়গুলো অনুসরণ করলে ভালো ফল পাবেন।

গরমকালে খুশকির সমস্যা হলে বাড়িতে থাকা এই সাধারণ উপাদান দিয়েই পেয়ে যেতে পারেন কার্যকর সমাধান।

সূত্র : এবিপি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park