1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গরমে দই-চিঁড়া খেলে কী উপকার

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪১ বার পঠিত

কাঠফাটা রোদে বের হলে হাড়ে-হাড়ে টের পাওয়া যাচ্ছে গরমের তীব্রতা। তাই এই সময়ে কেউ দরকার না পড়লে বাইরে বের হতে চান না। এমন তীব্র গরমে শরীর ঠাণ্ডা রাখতে দই খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

যদিও গরমে বাঙালির অন্যতম প্রিয় খাবার দই-চিঁড়া।

ঘরে পাতা দই আর তার সঙ্গে চিঁড়া—এমন খাবার অনেকেরই প্রিয়। কিন্তু এই খাবার স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর, সেটা জানেন না অনেকেই। চলুন, জেনে নিই।
পুষ্টিবিদদের মতে, এই গরমে দই যেমন উপকারী, তেমনি চিঁড়াও।

গ্রীষ্মকালে নাশতায় চিঁড়া খেলে শরীরের অনেক উপকার হয়। দেখতে গেলে, ভাতের বিকল্প হিসেবে চিঁড়া। তা ছাড়া পুষ্টিকর খাবার এটি। গরমে নিয়মিত চিঁড়া খেলে ডায়রিয়ার হাত থেকেও দূরে থাকতে পারবেন।

চিড়ার মধ্যে ভিটামিন এ, বি, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, ফাইবার ও ম্যাঙ্গানিজ রয়েছে। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও এতে সীমিত পরিমাণে পাওয়া যায়। তাই ডায়াবেটিস, কিডনির রোগী ও হার্টের রোগীরাও চিঁড়া খেতে পারেন।

অন্যদিকে, টক দই এই গরমে আপনার শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। দইয়ের মধ্যে প্রো-বায়োটিক উপাদান রয়েছে, যা ইউরিন ইনফেকশনের ঝুঁকি কমাতে সাহায্য করে।

এ ছাড়া টক দইয়ের মধ্যে ভিটামিন এ, বি ৬, বি ফ্যাট, ক্যালসিয়াম, ফসফরাসের মতো পুষ্টিকর উপাদান পাওয়া যায়।
এই গরমে যদি প্রতিদিন দই খান, তাতেও কোনো ক্ষতি নেই। বরং, এতে উপকারই হয় স্বাস্থ্যের। সকালের নাশতায় অনেকেই এই দই-চিঁড়া খান। এখন নিশ্চয়ই আপনিও বুঝে গিয়েছেন যে এই খাবার স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী। বিশেষত, আপনি যখন গরমে সুস্বাদু ব্রেকফাস্টের খোঁজে রয়েছেন। কিভাবে এই দই-চিঁড়া বাড়িতে বানিয়ে খাবেন, রইল সেই টিপস।

দই-চিঁড়াকে সুস্বাদু বানাবেন যেভাবে

প্রথমে চিঁড়া পানিতে ভালো করে ধুয়ে নিন। তারপর ৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। চিঁড়া পানিটা শুষে নিলে ভালো। অন্যথায় আপনি বাকি পানিটা ফেলে দিতে পারেন। এবার এতে পরিমাণ মতো টক দই মিশিয়ে দিন।

মিষ্টি স্বাদের জন্য অনেকেই দই-চিঁড়াতে চিনি বা গুড় মেশান। এতে মিষ্টি স্বাদও হয় এবং খেতেও সুস্বাদু হয়। এবার এতে দুটি কলা গোল গোল করে কেটে মিশিয়ে দিন। ব্যস তৈরি আপনার দই-চিঁড়া। এই এক বাটি দই-চিঁড়া খেলেই পেট ঠাণ্ডা হয়ে যাবে।

সূত্র : টিভি ৯ বাংলা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park