1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গরমে প্রাণ জুড়াবে কাঁচা আমের মোহিতো

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৭ বার পঠিত

বাইরে মাঝে মাঝে বৃষ্টি নামছে। যদিও গরমটা হাঁসফাঁস করার মতো নয়, তবুও এক ধরনের অস্বস্তি যেন লেগেই আছে। রেস্টুরেন্টে গেলে অনেকেই প্রথমে ঠাণ্ডা পানীয়ের দিকেই হাত বাড়াচ্ছে। কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে গলাও চায় একটু শীতল স্বস্তি।

সেক্ষেত্রে শুধুই ঠাণ্ডা পানি না খেয়ে এক গ্লাস কাঁচা আমের মোহিতো বানিয়ে নিতে পারেন খুব সহজে। চলুন, জেনে নিই।
উপকরণ-

আধা কাপ গ্রেট করা কাঁচা আম

আধা কাপ পুদিনা পাতা

কয়েক টুকরো গোল করে কাটা লেবু

বরফের কিউব বা ক্রাশড আইস

২ টেবিল চামচ লেবুর রস

স্বাদমতো চিনির সিরাপ

সোডা (সোডা ওয়াটার বা অন্য যেকোনো সোডাজাতীয় পানীয়)

যেভাবে বানাবেন:

১. প্রথমে গ্রেট করা কাঁচা আম ভালো করে ব্লেন্ড করে নিন।
২. লেবুর টুকরো আর পুদিনা পাতা ভালো মতো পিষে নিন, যাতে সুগন্ধ বেরোয়।
৩. একটা গ্লাসে ক্রাশড আইস দিন, তার ওপর একে একে লেবুর রস, চিনির সিরাপ, পিষে রাখা পুদিনা-লেবু, ব্লেন্ড করা আম ও সোডা দিয়ে দিন।
৪. ভালোভাবে নাড়িয়ে পরিবেশন করুন ঠাণ্ডা মোহিতো!
সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park