1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

করলার তেতো ভাব কমাবেন যেভাবে

  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২২২ বার পঠিত

গ্রীষ্মের এই সময়ে বাজারে করলা পাওয়া যায়। দুপুরের খাবারের সঙ্গে তেতো স্বাদের এই করলা খেতে পছন্দ করেন অনেকেই। তবে তেতো স্বাদের কারণে অনেকেই এই সবজি খেতে চান না। সে জন্য ঘরোয়া কয়েকটি উপায়ে এই সবজির তেতোভাব কমানো সম্ভব।

রইল সেই টিপস।
করলার তেতোভাব কমাতে চাইলে ওপরের সবুজ আস্তরণ ছাড়িয়ে নিতে পারে। বীজেও তেতোভাব থাকে যথেষ্ট। তাই তা ফেলে দিলেও তেতোভাব কমে অনেকটাই।

তেতোর যম লবণ। লবণ পানিতে ভিজিয়ে রাখলে করলার তেতোভাব কমানো সম্ভব। পাতলা করে সবজি কেটে নিন। কমপক্ষে ২০-৩০ মিনিট লবন মেখে রেখে দিন।

তাতে সবজি থেকে পানি বেরিয়ে আসবে। ৩-৪ বার পানি দিয়ে ধুয়ে এবার করলা ভেজে নিন। তরকারিও করতে পারেন। দেখবেন তেতোভাব কমে গেছে অনেকটা।
করলা পাতলা করে কেটে ফেলুন।
এবার ভিনেগার ও চিনির একটি মিশ্রণ তৈরি করুন। কমপক্ষে আধঘণ্টা ওই মিশ্রণে তেতো সবজি ডুবিয়ে রাখুন। পানিতে ধুয়ে রান্না করুন।

দই দিয়ে করলা রান্না করতে পারেন। তাতে তেতোভাব কমবে। আবার দইয়ের জন্য খানিকটা অন্যরকম লাগবে সবজিটি।
আবার অনেক সময় পিঁয়াজ, আদা, রসুন, দই, টমেটো দিয়ে করলা রাঁধতে পারেন। অন্যান্য মসলার স্বাদে তেতোভাব সেভাবে অনুভব করতে পারবেন না। বরং নতুন স্বাদই পাবেন। তার ফলে তীব্র গরমে রুচিও ফিরবে।
সূত্র : সংবাদ প্রতিদিন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park