1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ওজন কমাতে খেতে পারেন পেয়ারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

ওজন কমাতে বেরি, স্ট্রবেরি, কিউয়ি কিংবা অ্যাভোকাডোর মতো বিদেশি ফল নিয়ে অনেক আলোচনা হলেও, দেশি পেয়ারা নিয়ে তেমন কথা শোনা যায় না। অথচ এই সাধারণ ফলটির উপকারিতা কিছুতেই ছোট করে দেখার নয়। পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট, আর এতে ক্যালোরিও খুব কম। নিয়মিত পেয়ারা খেলে পেট দীর্ঘ সময় ভর্তি থাকে, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে পেয়ারা খেতে পারেন, কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ‘এশিয়ান-অস্ট্রেলিয়ান জার্নাল অফ অ্যানিমাল সায়েন্সেস’ এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পেয়ারা খাওয়ার ফলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে, যা হজমে সহায়ক এবং মেটাবলিজম বাড়িয়ে ওজন দ্রুত কমাতে সাহায্য করে। এছাড়াও পেয়ারার ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কিভাবে খেলে বেশি উপকার পাবেন পেয়ারা থেকে?
পেয়ারা-আদার ডিটক্স ওয়াটার
একটি পাকা পেয়ারা, এক ইঞ্চি আদা, কয়েকটি পুদিনা পাতা ও ২ লিটার পানি একসঙ্গে মিশিয়ে ফ্রিজে ২ ঘণ্টা বা সারা রাত রেখে দিন।

এরপর সারা দিন অল্প অল্প করে পান করুন। এই ডিটক্স পানীয় খাওয়ার সময় চা-কফি যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।
পেয়ারা সালাদ
একটি পাকা পেয়ারা ছোট টুকরো করে কেটে নিন। এর সঙ্গে শসা ও ক্যাপসিকাম মিশিয়ে দিন।

অল্প লবণ ও লেবুর রস যোগ করলেই তৈরি সুস্বাদু ও স্বাস্থ্যকর সালাদ। ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে খেতে পারবেন।
পেয়ারা স্মুদি
অর্ধেকটা পাকা পেয়ারা ও এক কাপ টক দই মিশিয়ে মিক্সারে ভালো করে ব্লেন্ড করুন। চাইলে সামান্য মধু ও উপরে পুদিনা পাতা যোগ করে পরিবেশন করুন। সকালে এই স্মুদি খেলে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

পেয়ারা স্বাদে যেমন ভালো, তেমনি স্বাস্থ্য রক্ষায়ও কার্যকর। ওজন কমাতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় এই ফলটি রাখাই যেতে পারে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park