আমাদের মধ্যে অনেকেই আছেন সকাল থেকে সারা দিন শরীরে মারাত্মক ক্লান্তি থাকেন। রাতভর ঘুমানোর পরেও সকালে ঝিমাতে থাকেন। কাজে এনার্জি পান না। এসব কিছুর মূলে রয়েছে সকালের খাবার।
এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সারা দিন নিজেকে চাঙ্গা রাখতে ভরপুর এনার্জি পেতে কী কী খাবার খেলে উপকার পাবেন, দেখে নিন সেই তালিকা।
বিশেষজ্ঞদের মতে, সারা দিন এনার্জি পেতে বিভিন্ন ধরনের শাক-সবজি খেতে হবে। এগুলো শরীরে পুষ্টি যেমন দেবে, তেমনই শরীরে বজায় রাখবে এনার্জি।
সবুজ রঙের শাকপাতা ও সবজি খাওয়ার চেষ্টা করুন। এসব শাক-সবজিতে ভিটামিন ও মিনারেলসের পরিমাণ বেশি। এগুলো আপনাকে সারা দিন তরতাজা রাখবে।
সারা দিনে অন্তত একবার ফল খাওয়ার অভ্যাস করুন।
প্রতিদিন একটা করে ফল খেতেই হবে। তবে খালি পেটে ফল না খাওয়াই ভালো, কারণ এতে এসিডিটি হতে পারে। তবে একটু ভারী খাবার খাওয়ার পর একটা ফল খাওয়া খুবই ভালো। আপনাকে সারা দিন এনার্জিতে ভরপুর রাখবে।
চা-কফি খেলে এনার্জি পাওয়া যায় একথা ঠিক।
তবে অতিরিক্ত ক্যাফেইন শরীরের পক্ষে ক্ষতিকর। তাই চেষ্টা করুন ভেষজ চা খেতে। সকালে এক কাপ হার্বাল টি অনেকটা এনার্জি দেবে আপনাকে। বিকেলের দিকেও এই হার্বাল টি খেতে পারেন।
অফিসে লাঞ্চের পর ঘুম পাওয়ার সমস্যা প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায়। এই সমস্যা এড়াতে দুপুরের খাবারের মেনুতে ব্রাউন রাইস, কিনুয়া এসব খাবার রাখুন। সাদা ভাত না খেলেই ঝিমানি ভাব অনেকটা এড়ানো যাবে।
লিন প্রোটিন, অর্থাৎ চর্বি ছাড়া প্রোটিন জাতীয় খাবার খেলে সারা দিন চাঙ্গা থাকবেন। ডিম, মুরগির মাংস, হেলদি ফ্যাট যুক্ত মাছ মেনুতে রাখুন প্রতিদিন। এসব খাবার খেলে সারা দিন এনার্জি বজায় থাকবে শরীরে।
দিনে একবার ওটস খেলে এনার্জি পাবেন। সকালের নাশতায় ওটস রাখতে চেষ্টা করুন। ফাইবার সমৃদ্ধ এই খাবার যেমন পেট ভরিয়ে রাখে, তেমনই এনার্জির জোগান দেয়। ওটসের সঙ্গে ড্রাই ফ্রুটস মিশিয়ে খেতে পারলে উপকার পাবেন অনেক বেশি।
প্রতিদিন সকালে উঠে অন্তত এক ধরনের বাদাম খেতে পারলে সারা দিন চাঙ্গা থাকবেন। আমন্ড হোক বা আখরোট, কিংবা চিনাবাদাম বা অন্যান্য যেকোনো ধরনের বাদাম সকালে খালি পেটে পানিতে ভিজিয়ে রেখে খেতে পারলে ভরপুর এনার্জি পাওয়া যাবে।
শরীরে ইন্সট্যান্ট এনার্জির জোগান দেবে কলা। তাই প্রতিদিন একটি করে কলা খেতে পারেন। তবে ঠাণ্ডা লাগার সমস্যা থাকলে কিংবা এসিডিটি হওয়ার প্রবণতা থাকলে কলা খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকা ভালো।
সূত্র : এবিপি লাইভ
Leave a Reply