1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কলা থেকে দূরে থাকবেন যারা

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

শরীরের স্ট্যামিনা বাড়ানোর জন্য অনেকেই কলা খাওয়ার দিকে বেশি নজর দেন। কলা ঠিকই সেই প্রতিদান দেয়। এর মধ্যে আছে নানা পুষ্টিগুণ। তাই কলা খেলে শরীরে এনার্জি, পুষ্টি দুইই আসে।

কিন্তু তারপরও কিছু মানুষের জন্য কলা বিপজ্জনক।
ডায়াবেটিক রোগী

কলায় প্রাকৃতিক চিনি বা ন্যাচারাল গ্লুকোজ বেশি থাকে। তাই যাদের সুগার রয়েছে, তাদের উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত পাকা কলা খাওয়া উচিত নয়। এটি রক্তে সুগার আরো বাড়িয়ে দিতে পারে।

অতিরিক্ত ওজন

কলা তুলনামূলকভাবে বেশি ক্যালরিযুক্ত একটি খাবার। তাই বেশি ওজনের সমস্যায় যারা ভুগছেন, তারা কলা খাওয়া এড়িয়ে চলুন। এতে সাময়িক স্ট্যামিনা বাড়লেও মেদ বাড়বে বেশি। যার ফলে হিতে বিপরীত হতে পারে।

কিডনি রোগী

কিডনির রোগে যারা ভুগছেন, তাদের জন্য কলা খাওয়া অনুচিত। কারণ কলার মধ্যে পটাশিয়াম বেশি থাকে। কিডনি যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে অতিরিক্ত পটাশিয়াম রক্তে জমে গিয়ে হৃৎস্পন্দনের সমস্যা তৈরি করতে পারে।

হজমে সমস্যা থাকলে

যাদের হজমের সমস্যা রয়েছে, তাদের জন্য কলা মোটেই ভালো খাবার নয়। পাশাপাশি অনেকে ইরিটেবল বাওয়েল সিনড্রোমে ভোগেন।

তাদের জন্যও কলা বিপজ্জনক। কলা ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট জাতীয় উপাদানে সমৃদ্ধ। তাই এটি খেলে কিছু মানুষের পেটে গ্যাস, ফেঁপে যাওয়া বা পেট ব্যথা করতে পারে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park