1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ওজন কমানোর জন্য লেবু-মধুর পানি কতটা উপকারী?

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত

ওজন নিয়ন্ত্রণে না রাখলে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক সমস্যা। ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে হার্টের রোগ পর্যন্ত। তাই সুস্থ থাকতে ওজন স্বাভাবিক রাখা খুবই জরুরি। এই কারণেই অনেকে ব্যায়াম করেন, কেউ নিয়ম মেনে খাদ্যাভাস অনুসরণ করেন।

অনেকের দিনের শুরু হয় সকালে খালি পেটে গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস দিয়ে।
বিশেষজ্ঞদের মতে, শুধু লেবু-মধুর পানি খেলে ওজন কমে। এই ধারণা পুরোপুরি ভুল। ওজন কমাতে হলে প্রয়োজন ক্যালরি ঘাটতি।

অর্থাৎ যতটা খাচ্ছেন, তার চেয়ে বেশি ক্যালরি খরচ করতে হবে। সেটা সম্ভব সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে। যদি সঠিক ডায়েট ও ব্যায়াম না করা হয়, তাহলে শুধু লেবু-পানি খেলেই এক ফোঁটাও মেদ গলবে না।
লেবু-মধুর উপকারিতা
তা বলে লেবু-মধুর পানি পুরোপুরি অকাজের নয়।

লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বককে করে উজ্জ্বল। মধু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্ট গুণে ভরপুর, যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তবে মনে রাখা জরুরি, অতিরিক্ত গরম পানিতে লেবু মেশালে ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে। তেমনই, গরম পানিতে মধু মেশালেও তার উপকারিতা কমে যায়।
তাই পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, লেবু পানি খেতে হলে সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করুন।

মধু মেশাতে চাইলে হালকা গরম পানি ব্যবহার করাই ভালো। সকালে লেবু-মধুর পানি খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে ঠিকই, তবে শুধু এটুকু করলেই ওজন কমবে—এমন আশা না করাই ভালো। ওজন কমাতে চাইলে প্রয়োজন সঠিক খাবার, ব্যায়াম ও নিয়মিত রুটিন।
সূত্র : আজকাল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park