1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বর্ষায় ভেজিটেবল স্যুপে যে উপকার, কিভাবে তৈরি করবেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, যখন বাচ্চার মাছ-মাংস ছাড়া খাবারই মুখে নেয় না। শুধু বাচ্চা নয়, অনেক বয়স্কদের মধ্যেও এই অভ্যাসটি রয়েছে। তারা শাক-সবজি মুখেই নিতে চান না। সকালের নাশতা, দুপুর কিংবা রাতের খাবার—সবসময়ই মাছ-মাংস-ডিম-দুধ চাই।

মাছ-মাংস ছাড়া যে দুপুর বা রাতের খাবার হতে পারে এটা অনেকে বিশ্বাসই করতে পারেন না। অথচ এগুলো ছাড়াও খাওয়া যায়। শুধু খাওয়া নয়, সুস্থও থাকা যায়। তাই খাবারে মাছ-মাংস-ডিমের পাশাপাশি সবজির পদও রাখা উচিত।

সে জন্য এই বর্ষার দিনে তৈরি করতে পারেন ভেজিটেবল স্যুপ।
যারা হালকা ও স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য মিক্সড সবজির স্যুপ একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই ফ্রেশ সবজির পুষ্টি শরীরকে শক্তি দেয় এবং হজমশক্তিও শক্তিশালী করে। ছোট থেকে বড়—সবাই স্যুপ খেতে পারেন।

যারা ডায়েট অনুসরণ করেন, তাদের জন্য ওষুধের চেয়ে কম কিছু নয়। জেনে নিন এই স্যুপের রেসিপি।

উপকরণ

পেঁয়াজ- ১টি কুচি করে কাটা ৷
গাজর- ১টি ছোট ছোট টুকরো করে কাটা ৷
বিনস- ৫-৬টি কুচিকরে কাটা ৷
ক্যাপসিকাম- ২/১ কুচিকরে কাটা ৷
মটরশুঁটি- ২/১ কাপ ৷
বাঁধাকপি কুচি- ২/১ কাপ ৷
সুইট কর্ন- ২/১ কাপ ৷
আদা-রসুন বাটা- ১ চা চামচ ৷
কর্ণফ্লাওয়ার- ১ চা চামচ (ঘন করার জন্য) ৷
গোলমরিচ গুঁড়া- ২/১ চা চামচ ৷
লবণ- স্বাদ অনুযায়ী ৷
সয়া সস- ১ চা চামচ ৷
ভিনেগার- ২/১ চা চামচ (স্বাদের জন্য) ৷
পানি বা ভেজিটেবল স্টক- ৩ কাপ
মাখন- ১ চা চামচ ৷

প্রণালী

সব সবজি ছোট ছোট টুকরা করে কেটে নিন। এতে স্যুপ দ্রুত ও ভালোভাবে রান্না হবে। একটি প্যানে মাখন দিন এবং মাঝারি আঁচে গরম করুন।

এতে আদা-রসুন বাটা যোগ করুন এবং হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার পেঁয়াজ, গাজর, বিন, ক্যাপসিকাম, মটর ও বাঁধাকপি যোগ করে ২-৩ মিনিট ভাজুন।
সবজিগুলো একটু নরম হয়ে গেলে, এতে গোলমরিচের গুঁড়া ও লবণ যোগ করুন। এরপর ৩ কাপ পানি বা ভেজিটেবল স্টক যোগ করুন এবং সবজিগুলো ৫-৭ মিনিটের জন্য কম আঁচে রান্না হতে দিন।

১ চা চামচ কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ পানিতে গুলে ধীরে ধীরে স্যুপে যোগ করুন। ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট ফুটতে দিন, যতক্ষণ না স্যুপটা ঘন হয়ে আসে। এবার সয়া সস ও ভিনেগার যোগ করে ভালো করে মিশিয়ে নিন।

শেষবার ফুটতে দিন তারপর গ্যাস বন্ধ করে দিন। ফুটে গেলে একটু মাখন যোগ করে গরম গরম পরিবেশন করুন। ওপরে ধনেপাতা ও পেঁয়াজকুচি যোগ করে দিন।

সূত্র : ইটিভি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park