1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লিভার থেকে টক্সিন বের করে দেয় যেসব সবজি

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পঠিত

বর্তমান সময়ে আমাদের জীবনযাপন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। আর এর ফল ভোগ করতে হয় শরীরের বিভিন্ন অঙ্গের। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় লিভারের। অতিরিক্ত পরিমাণে তেল, ঘি, মসলা খাওয়ার ফলে লিভারে ফ্যাট জমতে শুরু করে।

এই অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে লিভারের স্বাভাবিক কাজগুলো ব্যাহত হয়। আর এখান থেকেই বিভিন্ন রোগের সূত্রপাত ঘটে। ফ্যাটি লিভার, লিভার সিরোসিস ছাড়াও নানা ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই লিভার থেকে দূষিত পদার্থ বের করা ভীষণ জরুরি।

কিন্তু এর জন্য কী করবেন?
যদিও আজকাল ডিটক্স ওয়াটার খাওয়ার ট্রেন্ড তৈরি হয়েছে। কিন্তু ডিটক্স ড্রিংকস না খেয়েও লিভার থেকে টক্সিন বের করা যায়। এর জন্য নিয়মিত কিছু খাবার খেতে হবে। বিশেষজ্ঞরা কিছু সবজির কথা বলেছেন, যেগুলো লিভার থেকে টক্সিন বের করতে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

কোন সবজি খাবেন

ব্রকোলি, ব্রাসেলস ব্রকোলি, কেল, বাঁধাকপি, বকচই, সরিষাশাক, ওলকপি, ফুলকপির মতো সবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এসব সবজি লিভারের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।

মূলত এ ধরনের কপিজাতীয় সবজি লিভারে পুষ্টি প্রদানের মাধ্যমে দূষিত পদার্থ বের করে দেয়। তা ছাড়া এ ধরনের সবজিতে সালফোরাফেন নামের একটি যৌগ রয়েছে, যা লিভার ডিটক্সিফাইয়ের কাজ করে।

আর কী খাবেন

লিভারের রোগ থেকে বাঁচতে হলে পর্যাপ্ত পানি পান করতে হবে।

পাশাপাশি অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। এ ছাড়া লেবুর রস, তাজা ফল, হলুদ, গোলমরিচের মতো খাবার ও মশলা খেলেও লিভারের সমস্যা দূরে থাকবেন। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণের সঙ্গে প্রতিদিন শরীরচর্চা করুন।
সূত্র : এই সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park