1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বোটক্স ছাড়াই বয়সের ছাপ দূর হবে এই প্যাকেই

  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

মুখে যদি অতিরিক্ত ক্রিম, লোশন ব্যবহার করা হয় তাহলে মুখ যত না বেশি মোলায়েম হবে তার থেকেও বেশি রুক্ষ্ম হয়ে যাবে। যারা নিয়মিতভাবে মেকআপ করেন তাদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি। এমন অনেক পেশা আছে যেখানে প্রতিদিন নিয়ম করে মেকআপ করতেই হয়। এবার সেই মেকআপ যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে না তোলেন তাহলে ক্ষতিটা আপনারই হবে। এর ফলে মুখের পোরস বন্ধ হয়ে যায়।

ত্বকে বাতাস চলাচল করতে পারে না। ধুলো, ময়লার লেয়ার পরে যায়। ফলে ত্বক কুঁচকে যায়। দাগ ছোপের মাত্রাও বেড়ে যায়। যে কারণে প্রতিদিন নিয়ম করে মুখ পরিষ্কার করতেই হবে। সকালে উঠে মুখ ভালো করে ধুয়ে সানস্ক্রিন মেখে তবেই বের হবেন।

রাতে বাড়িতে ফিরেও মুখ ধুয়ে নিতে হবে। মুখ ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে একটা নাইটক্রিম লাগাতে ভুলবেন না। যেহেতু কম বয়সেই চামড়া কুঁচকে যাচ্ছে তাই অনেকেই টানা ফেসিয়াল, ব্লিচিং, ট্যান রিমুভ এসব করেন।

পেঁয়াজের রসের সঙ্গে মধু, হলুদ, লেবুর রস মিশিয়ে বানিয়ে নিন এই ক্রিম। প্রয়োজনে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিতেও ভুলবেন না। এতে মুখের টানটান ভাব ফিরে আসবে।

বয়সের ছাপ ঢাকতে সবচেয়ে জনপ্রিয় ট্রিটমেন্টের নাম হলো বোটক্স। অনেকেই এখন পার্লারে গিয়ে বোটক্স করান। আর এই বোটক্স বেশ খরচসাধ্য। তবে বাইরে না গিয়ে বাড়িতে এই সামান্য উপকরণেই বোটক্স করে নিতে পারেন।

পেঁয়াজের খোসা ছাড়িয়ে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিতে হবে। এবার এখান থেকে পেঁয়াজের রস বের করে নিতে হবে। এর মধ্যে দেড় চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে হবে, এক চিমটি হলুদ মিশিয়ে এই মিশ্রণ একদম কম আঁচে পাঁচ মিনিট ফোটাতে হবে। ঘন হয়ে আসলে একটা ক্রিমের মত ঘন টেক্সচার আসবে। এবার এতে লেবুর রস মেশান। এতে ব্রণর সমস্যা কমে। অ্যাকনের কারণে যাদের মুখে কালো ছোপ পড়েছে তাদের জন্য খুবই উপকারী লেবুর রস। এই প্যাকে এবার মধু আর ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে নিতে হবে। সারা মুখে খুব ভালো করে এই বোটক্স ক্রিম লাগিয়ে নিতে হবে। বিশেষত চোখের নিচে। এবার ২৫-৩০ মিনিট তা রেখে দিতে হবে। হালকা হাতে ম্যাসাজ করে একটা তোয়ালে দিয়ে মুছে দিতে হবে। সপ্তাহে তিনদিন ব্যবহার করলে বেশ উপকার পাবেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park