1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নাশতায় নতুন স্বাদ, রইল চিকেন ব্রেড বল রেসিপি

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

সকাল বা বিকেলের নাশতায় যদি কিছু ঝটপট ও মজাদার বানাতে চান, তাহলে পাউরুটি আর সামান্য মুরগি থাকলেই তৈরি করে ফেলতে পারেন চিকেন ব্রেড বল। খুব সহজ রেসিপি, সময়ও লাগবে না বেশি। চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন এই মুখরোচক নাশতাটি।

উপকরণ
সিদ্ধ করা মুরগির বুকের মাংস – ২৫০ গ্রাম

পাউরুটি – ৬টি

কাঁচা মরিচ কুচি – ১ চা চামচ

চিলি ফ্লেক্স – ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ

ক্যাপসিকাম কুঁচি – ১ কাপ (ঐচ্ছিক)

ধনেপাতা কুঁচি – ½ কাপ

মেয়োনেজ – ২ টেবিল চামচ

টমেটো সস – ২ টেবিল চামচ

লবণ – স্বাদমতো

ব্রেড ক্রাম্বস/বিস্কুটের গুঁড়া – ৩ কাপ

তেল – ভাজার জন্য

তৈরি করার পদ্ধতি
মুরগির মিশ্রণ তৈরি করুন
সিদ্ধ করা মুরগির মাংস ভালোভাবে চটকে নিন।

এরপর এতে কাঁচা মরিচ, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, ক্যাপসিকাম, ধনেপাতা, মেয়োনেজ, টমেটো সস ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
পাউরুটি প্রস্তুত করুন
এক বাটিতে অল্প পানি নিন। প্রতিটি পাউরুটির টুকরার এক পাশ ১–২ সেকেন্ড পানিতে ডুবিয়ে তুলে নিন। তারপর হাত দিয়ে চেপে সমান করে নিন।

বল তৈরি করুন
সমান করা পাউরুটির ওপর ১–২ টেবিল চামচ চিকেন মিশ্রণ দিয়ে গোল করে বলের মতো করে নিন।

কোটিং করুন
তৈরি করা বলগুলোকে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন।

ভাজুন
চুলায় তেল গরম করে মাঝারি আঁচে বলগুলো ডুবোতেলে ভাজুন। দুই পাশ ভালোভাবে সোনালি হলে নামিয়ে টিস্যুর ওপর রাখুন যেন অতিরিক্ত তেল ঝরে যায়।

পরিবেশন
গরম গরম চিকেন ব্রেড বল পরিবেশন করুন পছন্দের সস বা কেচাপের সাথে। চা-বিস্কুটের বদলে এই স্ন্যাকস রাখলে সকালের বা বিকালের নাশতায় জমে উঠবে স্বাদ ও পুষ্টি।

সূত্র : সাজগোজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park