1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

খালি পেটে ডাবের পানি পানের যেসব উপকারিতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পঠিত

শরীর ঠাণ্ডা রাখতে ও নিজেকে হাইড্রেটেড রাখতে ডাবের পানি একটি দারুণ প্রাকৃতিক উপায়। স্বাদে মিষ্টি, ঠাণ্ডা ও হালকা—ডাবের পানি খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুবই কম। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর এই পানীয়টি। পুষ্টিবিদদের মতে, ডাবের পানি খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে।

এই সময় ডাবের পানি পান করলে শরীরের অনেক উপকার হয় এবং পুষ্টি শোষণও ভালোভাবে হয়। ডাবের পানিতে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও নানা ধরনের ইলেকট্রোলাইট, যা শরীরের ফ্লুইড ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে। এতে ক্যালরি ও কার্বোহাইড্রেট কম থাকায় এটি একটি হালকা এবং স্বাস্থ্যকর পানীয়। চলুন, জেনে নিই খালি পেটে ডাবের পানি খাওয়ার ৫টি উপকারিতা।

শরীর রাখে ঠাণ্ডা ও সতেজ
ডাবের পানি খেলে শরীর দ্রুত ঠান্ডা হয় ও গরমে আরাম পাওয়া যায়। প্রচণ্ড রোদে ক্লান্ত শরীরে এটি এনে দেয় স্বস্তি।

ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে
পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও সোডিয়াম শরীরের পানির ভারসাম্য ঠিক রাখতে সহায়তা করে। এতে ডিহাইড্রেশনের ঝুঁকি কমে।

কিডনির জন্য উপকারী
ডাবের পানিতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম কিডনির কার্যকারিতা উন্নত করে। খালি পেটে ম্যাগনেশিয়াম গ্রহণ শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে।

ওজন কমাতে সাহায্য করে
ডাবের পানি ট্রাইগ্লিসারাইড ভেঙে শক্তিতে রূপান্তর করে, ফলে চর্বি জমা হয় না। এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

হজমে সহায়ক ও মেটাবলিজম বাড়ায়
খাবার হজমে সাহায্য করার পাশাপাশি এটি মেটাবলিজম বা বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে, যা শরীরকে ফিট রাখতে সহায়ক।

সূত্র : বাংলা হান্ট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park