1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যেভাবে অমলেট খেলে কমবে ওজন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পঠিত

হালকা খিদে মেটাতে অনেকেই ডিমের ওপর ভরসা করে থাকেন। স্বাস্থ্যকর ও সহজ এই খাবার প্রোটিনের একটি চমৎকার উৎস। কোলেস্টেরল বাড়ানো এবং ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই ডিম দূরে রাখেন। তবে আপনি চাইলে ডিমের সঙ্গে ওটস মিশিয়ে অমলেট তৈরি করতে পারেন।

ডিমের প্রোটিন আর ওটসের ফাইবার মিলে এই পদ একদিকে যেমন পুষ্টিকর, তেমনই বানাতেও অত্যন্ত সহজ। ছোট থেকে বড়, সবার রুচিতে মানিয়ে যায়। যারা ডায়েট সচেতন কিংবা হেলদি লাইফস্টাইল মেনে চলেন, তাদের জন্য এটি একটি আদর্শ অপশন। কিভাবে তৈরি করবেন এই অমলেট, জেনে নিন।

উপকরণ

ওটস
ডিম
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
কাঁচা মরিচ কুচি
তেল পরিমাণমতো
লবণ এবং
গোলমরিচ।

পদ্ধতি

একটি পাত্রে ডিম, ওটস, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম হয়ে এলে মিশ্রণটি ঢেলে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি ওটস অমলেট।

উপকারিতা

ওটস অমলেট প্রমাণ করে, স্বাস্থ্যকর খাবারও হতে পারে সুস্বাদু, সহজ ও চটজলদি।

কম ক্যালরি, বেশি পুষ্টি আর খুব সামান্য উপকরণে তৈরি এই রেসিপিটি শুধু পেটই ভরায় না, সারা দিনের এনার্জিও জোগায়। ব্যস্ত দিনেও এইরকম ঝটপট অথচ স্বাস্থ্যকর পদ রান্নাঘরে হাতের কাছে থাকলে পুষ্টির চাবিকাঠি কিন্তু নিজের হাতেই থাকবে। একবার ট্রাই করলেই ওটস অমলেট আপনার প্রতিদিনের মেনুতে জায়গা করে নেবে।

সূত্র : আজতক বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park