1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সিদ্ধ আলু খাওয়ার যত উপকারিতা

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৩৪ বার পঠিত

আমাদের দৈনন্দিন খাবারে আলুভর্তা খুব পরিচিত একটি পদ। অনেকেই মনে করেন, আলু খাওয়া মানেই ওজন বাড়ার ঝুঁকি। কিন্তু বাস্তবতা হলো, সিদ্ধ আলু পরিমিত পরিমাণে খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে। এতে ক্যালরি কম, আছে নানা পুষ্টিগুণ, যা শরীরের বিভিন্ন দিক থেকে উপকার করে।

চলুন, জেনে নিই সিদ্ধ আলু খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতা।
হৃদযন্ত্রের সুরক্ষায় উপকারী
সাধারণ বাজারচলতি প্রক্রিয়াজাত খাবারে সোডিয়ামের পরিমাণ থাকে অনেক বেশি। যা রক্তচাপ ও কোলেস্টেরল বাড়িয়ে দিয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সিদ্ধ আলুতে আছে প্রচুর পরিমাণ পটাসিয়াম, যা শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

এ ছাড়া এতে থাকা ফাইবার কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করে।
ক্যান্সার প্রতিরোধে সহায়ক
আলুর সবুজ অংশে থাকা সোলানিন নামের একটি প্রাকৃতিক টক্সিন সাধারণত হজমের সমস্যা সৃষ্টি করলেও, গবেষণায় জানা গেছে, এতে ক্যান্সার প্রতিরোধের কিছু ক্ষমতাও রয়েছে। এ ছাড়া সিদ্ধ আলুতে থাকে নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট যেমন— ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড ইত্যাদি। যা শরীরের প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে।

পেট ও হজমের জন্য ভালো
আলুর ফাইবার উপাদান হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য রোধে কার্যকর। এতে থাকা রেজিস্ট্যান্স স্টার্চ প্রিবায়োটিকের মতো কাজ করে, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। অন্ত্র ভালো থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে এবং বিপাকের হার বাড়ে। যা ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park