1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ওজন কমাতে সহায়ক মেথির পানি, কিভাবে সেবন করবেন

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার পঠিত

আয়ুর্বেদ ও আধুনিক গবেষণা সমানভাবে প্রশংসিত হয়ে আসছে মেথি। রান্নায় মেথির বীজ সুগন্ধ ও স্বাদের জন্য ব্যবহৃত হলেও এর স্বাস্থ্যগত উপকারিতা আরো বিস্তৃত। বিশেষ করে ওজন কমানো, হজমশক্তি উন্নত করা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং ত্বক ও চুলের যত্নে মেথির পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া আর কী কী উপকারে আসে এই পানি, চলুন জেনে নেওয়া যাক—

মেথির পানি পানের ৭ উপকারিতা

ওজন কমাতে সহায়ক : মেথিবীজে থাকা দ্রবণীয় ফাইবার ক্ষুধা কমায় ও দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয়।

এতে থাকা ল্যাকটোমেন বিপাক বাড়িয়ে চর্বি পোড়াতে সাহায্য করে।
হজমশক্তি বাড়ায় : প্রো-বায়োটিকের মতো কাজ করে মেথি, যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। এতে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও বদহজম কমে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনে : মেথির অ্যালকালয়েড ও ফ্ল্যাভোনয়েড খারাপ কোলেস্টেরল কমায় এবং পটাসিয়াম সোডিয়ামের প্রভাব কমিয়ে রক্তচাপ ঠিক রাখে।

শর্করা নিয়ন্ত্রণে সহায়ক : কার্বোহাইড্রেটের শোষণ ধীর করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে, যা টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিসে উপকারী।

পেশি বৃদ্ধি ও শক্তি বাড়ায় : কিছু গবেষণায় দেখা গেছে, মেথি পেশির শক্তি ও টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে শরীরের চর্বি কমায় এবং ব্যায়ামের কর্মক্ষমতা উন্নত করে।

ত্বকের জন্য উপকারী : মেথি মৃত ত্বক কোষ মেরামত করে, নতুন কোষ তৈরি করে এবং সূক্ষ্ম রেখা কমায়।

সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবও কমাতে পারে এই মসলা।
চুলের যত্নে কার্যকর : মেথির প্রোটিন ও নিকোটিনিক এসিড চুল মজবুত করে, খুশকি ও চুল পড়া কমায় এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়।

মেথির পানি তৈরির সহজ উপায়

এক চা চামচ মেথি বীজ এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে মাঝারি আঁচে হালকা গরম করে ছেঁকে নিন। স্বাদ বাড়াতে চাইলে তাজা লেবুর রস মেশাতে পারেন।

চাইলে বীজ শুকিয়ে ভেজে গুঁড়া করে পানিতে মিশিয়েও পান করতে পারেন।
নিয়মিত মেথির পানি পান করলে শরীরের ভেতর ও বাহির—দুই দিকেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

সূত্র : আজতক বাংলা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park