1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দীর্ঘক্ষণ এসিতে থেকে হঠাৎ গরমে বের হলে যেসব স্বাস্থ্য সমস্যা হতে পারে

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

প্রচণ্ড গরমে স্বস্তি পেতে বাড়ি কিংবা অফিসে এখন দিনের বড় অংশই কাটছে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ঘরে। তবে দীর্ঘক্ষণ এসিতে থাকার পর হঠাৎ তীব্র রোদ ও গরম আবহাওয়ায় বের হওয়াকে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

তাপমাত্রার এই আকস্মিক পরিবর্তনের ফলে অনেকেই গলা ব্যথা, শুকনো কাশি, মাথা ব্যথা, ক্লান্তি ও মাথা ঘোরার মতো নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় অত্যন্ত ঠাণ্ডা পরিবেশে থাকার পর হঠাৎ বাইরে গরমে বের হলে শরীরকে দ্রুত তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে হয়। এই আকস্মিক পরিবর্তন শরীরের জন্য একধরনের বড় ধাক্কা। ফলে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা, মাথা ব্যথা, দুর্বলতা ও মাথা ঘোরা থেকে শুরু করে হিটস্ট্রোকের মতো জটিলতা তৈরি হতে পারে।

বিশেষ করে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বা যাদের কাজের প্রয়োজনে বারবার এসি বেরিয়ে থেকে গরমে যাতায়াত করতে হয়, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। এ ছাড়া যাদের আগে থেকেই হাঁপানি, অ্যালার্জি বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তদের অবস্থাও জটিল হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞরা জানান, অনেকে এই উপসর্গগুলোকে ‘সামার কোল্ড’ বা ভাইরাল সংক্রমণ মনে করলেও এর মূল কারণ এসির শুষ্ক বাতাস। এসি ঘরের তাপমাত্রা কমানোর পাশাপাশি আর্দ্রতাও কমিয়ে দেয়।

বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ায় তা সরাসরি গলা ও শ্বাসতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে শুকনো কাশি ও গলা ব্যথার মতো লক্ষণ দেখা দেয়।
এই সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশ কিছু প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

ধীরে ধীরে পরিবেশ পরিবর্তন : এসি কক্ষ থেকে সরাসরি তীব্র রোদে না গিয়ে স্বাভাবিক তাপমাত্রার কোনো স্থানে কয়েক মিনিট দাঁড়িয়ে শরীরকে সইয়ে নিতে হবে।

হাইড্রেটেড থাকা : এসিতে থাকার ফলে ত্বকে ও শরীরে শুষ্কতা তৈরি হয়। তাই সারা দিন বিরতি দিয়ে পানি, ডাবের পানি, লেবুর শরবত বা তাজা ফলের রস পান করার মাধ্যমে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে হবে।

সঠিক পোশাক ও সুরক্ষা : রোদে বের হওয়ার সময় হালকা, ঢিলেঢালা সুতির পোশাক পরার পাশাপাশি ছাতা, টুপি কিংবা স্কার্ফ ব্যবহার করতে হবে।

ঠাণ্ডা পানি পান নিষেধ : অতিরিক্ত গরম বা রোদ থেকে ফিরেই বরফ ঠাণ্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে, তা না হলে গলার অস্বস্তি আরো বাড়তে পারে।

সূত্র : এই সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park