1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হজম থেকে ত্বকের যত্নে চেনা ফলের অচেনা গুণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৯ বার পঠিত

বাঙালির খাবারে টক স্বাদ যেন এক অনিবার্য অংশ, আর তেঁতুল তারই অন্যতম উৎস। ফুচকার টক হোক বা আমসত্ত্ব— তেঁতুল ছাড়া যেন জমেই না। কিন্তু শুধু স্বাদের জন্যই নয়, এই সাধারণ ফলটি লুকিয়ে রেখেছে নানা স্বাস্থ্যগুণ। চলুন, জেনে নিই।

মাথাব্যথায় স্বস্তি
তেঁতুলে রয়েছে পটাশিয়াম নামক একটি খনিজ, যা মাইগ্রেন বা উচ্চ রক্তচাপজনিত মাথাব্যথা কমাতে সাহায্য করে। এই খনিজ হৃদযন্ত্রের কাজেও সহায়ক। সোডিয়ামের পরিমাণ কম থাকায় তেঁতুল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

হজমশক্তি বাড়ায়
তেঁতুলে প্রাকৃতিক অ্যাসিড ও খাদ্য আঁশ (ফাইবার) থাকে, যা হজমে সহায়তা করে।

ভারী খাবার খাওয়ার পর অল্প তেঁতুলের পানি খেলে হজমে উপকার পাওয়া যায়।
কোষ্ঠকাঠিন্য কমায়
তেঁতুলের প্রাকৃতিক রেচক গুণ অন্ত্রের গতি স্বাভাবিক রাখে। তাই নিয়মিত মলত্যাগে সমস্যা হলে এটি হতে পারে কার্যকর একটি প্রাকৃতিক সমাধান।

ওজন নিয়ন্ত্রণে রাখে
তেঁতুলে থাকা হাইড্রোক্সিসাইট্রিক অ্যাসিড ক্ষুধা কমায় এবং শরীরে চর্বি জমা প্রতিহত করে।

ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাদ্যতালিকায় সামান্য তেঁতুল রাখা যেতে পারে।
লিভার ও ত্বকের যত্নে
তেঁতুলের অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি লিভার ডিটক্সে সাহায্য করে। পাশাপাশি ব্রণ কমাতে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও এর ভূমিকা আছে।

গরমে স্বস্তি
গরমের দিনে তেঁতুল ভেজানো শরবত শুধু মুখরোচকই নয়, বরং শরীর ঠাণ্ডা রাখে, হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনের ঝুঁকি কমায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
তেঁতুলে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, ভিটামিন ও মিনারেল।

যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সহায়তা করে।
পরিমিতি আবশ্যক
তেঁতুল উপকারী হলেও অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলাই ভালো। বেশি খেলে অ্যাসিডিটি, দাঁতের ক্ষয় বা পেটে অস্বস্তির সমস্যা হতে পারে। তাই পরিমাণ বজায় রেখে খাওয়াই সবচেয়ে উপযুক্ত।

সূত্র : আজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park