1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের যেসব জিনিস পরিষ্কারে পানি ব্যবহার না করাই ভালো

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পঠিত

ঘরদোর পরিষ্কার রাখতে পানি খুবই দরকারি। ঘরের ফ্লোর মোছা, জানালা-দরজা পরিষ্কার, প্লেট পরিষ্কার, জামাকাপড় ধোয়া—প্রায় সব কাজেই পানি ব্যবহার হয়। তবে সব কিছুই যে পানি দিয়ে পরিষ্কার করা যাবে, তা কিন্তু নয়। বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে, যেগুলোতে পানি লাগলে ক্ষতি হতে পারে।

চলুন, জেনে নিই এমন ৫টি প্রতিদিনের ব্যবহারের জিনিস যা পানি দিয়ে পরিষ্কার করা একেবারেই ঠিক নয়:
বৈদ্যুতিক যন্ত্রপাতি
ফ্রিজ, মাইক্রোওয়েভ, টিভি, সুইচ বোর্ড—এই সব কিছুতেই পানি দেওয়া বিপজ্জনক। সামান্য পানি ঢুকলেও শর্ট সার্কিট বা যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পরিষ্কারের সময় অবশ্যই যন্ত্রটি বন্ধ করে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুকনো বা হালকা ভেজা কাপড় দিয়ে মুছুন।

চামড়ার সোফা ও ভেলভেটের জিনিস
চামড়ার সোফা বা ভেলভেট কাপড় দিয়ে তৈরি সোফা ও পর্দা কখনো পানি দিয়ে পরিষ্কার করবেন না।

এতে ছত্রাক জন্মাতে পারে বা কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এগুলো পরিষ্কারের জন্য বিশেষ ক্লিনার ব্যবহার করুন বা শুকনো ব্রাশে ধুলা ঝেড়ে নিন।
পিতল ও রুপার বাসন
অনেকেই ভুল করে পিতল ও রুপার বাসন পানি দিয়ে ধুয়ে ফেলেন কিন্তু এতে বাসনের জৌলুস কমে যায়। বরং তেঁতুল, ভিনেগার, লবণ-লেবু বা বেকিং সোডা ব্যবহার করে পরিষ্কার করুন।

এসব বাসনে পানি ব্যবহার না করাই ভালো।
কাঠের আসবাবপত্র
কাঠের আসবাবপত্রে পানি ব্যবহার করলে পালিশ উঠে যেতে পারে এবং কাঠ ফুলে যেতে পারে। ফলে আসবাবের সৌন্দর্য নষ্ট হয়। এর বদলে শুকনা কাপড় বা উড ক্লিনার দিয়ে পরিষ্কার করুন।

আয়না ও কাচের অংশ
আয়না বা আসবাবপত্রে থাকা কাচে পানি লাগালে দাগ পড়ে যায় এবং সময়ের সঙ্গে তা নষ্ট হয়ে যায়।

আয়না বা কাচ পরিষ্কারের জন্য বাজারে পাওয়া বিশেষ কাচ পরিষ্কার করার তরল ব্যবহার করুন।
ঘর পরিষ্কার করার সময় শুধু পরিষ্কার করলেই হবে না, কিভাবে পরিষ্কার করছেন সেটাও গুরুত্বপূর্ণ। এই পাঁচটি জিনিসে পানি ব্যবহার না করলেই বাড়ির জিনিসপত্র দীর্ঘদিন ভালো থাকার সম্ভাবনা বাড়বে।

সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park