হাঁটু, কনুই বা গোড়ালির চামড়া অনেক সময় অন্য অংশের তুলনায় কালচে হয়ে যায়। এতে শুধু সৌন্দর্যহানিই নয়, অনেকের মধ্যে অস্বস্তিও তৈরি হয়। বাজারের নানা ক্রিম ব্যবহার করেও যখন কাজ হয় না, তখন ঘরোয়া উপায়ই হতে পারে সহজ ও কার্যকর সমাধান। চলুন, জেনে নিই এমন ৩টি ঘরোয়া উপায়:
অ্যাপল সিডার ভিনেগার
অ্যাপল সিডার ভিনেগারে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের মৃত কোষ দূর করে কালচে দাগ হালকা করতে সাহায্য করে।
সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে একটি তুলো দিয়ে কালো দাগের জায়গায় লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে ধীরে ধীরে দাগ হালকা হবে।
নারিকেল তেল
নারিকেল তেল ত্বককে গভীরভাবে আর্দ্রতা ও পুষ্টি দেয়।
এর সঙ্গে স্ক্রাব উপাদান মিশিয়ে ব্যবহার করলে আরো ভালো ফল মেলে।
১ টেবিল চামচ নারকেল তেলে ১ টেবিল চামচ আখরোট গুঁড়া মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। গোসলের আগে হাঁটু, কনুই বা গোড়ালিতে হালকা করে ঘষে লাগান। গোসলের পরও সামান্য নারিকেল তেল দিয়ে মালিশ করুন।
সপ্তাহে ৩ দিন করলেই পরিবর্তন টের পাবেন।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল ত্বককে ঠাণ্ডা করে, দাগ হালকা করে এবং কোমল রাখে। তবে গাছ থেকে সরাসরি জেল ব্যবহার না করাই ভালো। এতে অ্যালার্জির আশঙ্কা থাকে।
ভালো মানের অর্গানিক অ্যালোভেরা জেল নিয়ে দাগের জায়গায় মালিশ করুন।
২০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। দিনে দুইবার ব্যবহার করলে ভালো ফল পাবেন।
সূত্র : টিপস ২৪
Leave a Reply