1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

পেটের মেদ কমাতে পেঁয়াজ কতটা উপকারী?

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

অতিরিক্ত চর্বি শরীরের সৌন্দর্য নষ্ট করে এবং নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বিশেষ করে পেটের মেদ কমানো কঠিন হলেও সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে তা সম্ভব। এ ক্ষেত্রে পেঁয়াজ হতে পারে একটি কার্যকর প্রাকৃতিক সমাধান। আমাদের রান্নাঘরের পরিচিত এই উপাদানটি ওজন কমাতেও সাহায্য করে, যা অনেকেই জানেন না।

চলুন, জেনে নিই পেঁয়াজের পুষ্টিগুণ।
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এক কাপ (১৬০ গ্রাম) পেঁয়াজে থাকে :
ক্যালরি : ৬৪
শর্করা : ১৫ গ্রাম
ফ্যাট : ০.১৬ গ্রাম
ফাইবার : ২.৭ গ্রাম
প্রোটিন : ১.৭৬ গ্রাম
চিনি : ৬.৭৮ গ্রাম

এ ছাড়া এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি-৬, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন, ফোলেট, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট কোয়ারসেটিন ও সালফার। এসব উপাদান শরীরের হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। পেঁয়াজ গলা ব্যথা, সর্দি-কাশি, জ্বর ও অ্যালার্জি উপশমেও সহায়ক।

পেটের মেদ কমাতে পেঁয়াজ ব্যবহারের উপায়
১। পেঁয়াজের রস পান :

উপকরণ ও প্রস্তুত প্রণালী :
এক কাপ পানি ফুটিয়ে ঠাণ্ডা করুন। একটি পেঁয়াজ টুকরো করে ব্লেন্ডারে পানিসহ মিশিয়ে নিন। মিশ্রণে আরো ২ কাপ পানি মিশিয়ে বোতলে সংরক্ষণ করুন।

প্রতিদিন সকালে খালি পেটে ও শরীরচর্চার আগে পান করুন।
২। পেঁয়াজের স্যুপ :
উপকরণ : পেঁয়াজ : ৬টি (কুচানো), টমেটো ৩টি (কুচানো), বাঁধাকপি ১ কাপ (কুচানো), রসুন ২ কোয়া (কুচানো), ভেজিটেবল/চিকেন স্টক ৪ কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, অলিভ অয়েল ২ চা চামচ, লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী :
প্যানে অলিভ অয়েল গরম করে রসুন ভেজে নিন। এরপর পেঁয়াজ, টমেটো ও বাঁধাকপি দিয়ে নেড়ে নিন। স্টক, লবণ ও গোলমরিচ মিশিয়ে দিন।

১৫ মিনিট ভালোভাবে রান্না করুন। এই স্যুপ নিয়মিত খেলে ওজন কমানো সহজ হবে এবং শরীর থাকবে সুস্থ ও সতেজ।
সূত্র : টিপস ২৪

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park