1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দইয়ের স্বাস্থ্যগুণ নষ্ট হওয়া এড়াতে যা করণীয়

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পঠিত

দই বাঙালির অন্যতম প্রিয় খাবার। দুপুরের খাওয়া, নানা ধরনের সাইড ডিশ হোক, বা ভাতের পর এক বাটি দই নানা রকমভাবে খাবারে যুক্ত করা হয়। তবে দই শুধু স্বাদের জন্যই নয়, এতে থাকা ‘ভালো ব্যাকটেরিয়া’ বা প্রোবায়োটিকের কারণে স্বাস্থ্যরক্ষায় বিশেষ উপকারী।

দইয়ের স্বাস্থ্যগুণ

হজমে সহায়তা: প্রোবায়োটিক ও ফাইবার কোষ্ঠকাঠিন্য রোধ করে।

ওজন নিয়ন্ত্রণ: প্রোটিন বেশি, ক্যালোরি কম, পেট দীর্ঘক্ষণ ভরা রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা: প্রোবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে শক্তিশালী করে।

ত্বকের যত্ন: অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন তৈরি বাড়ায়, বয়সের ছাপ কমায়।

হাড় ও দাঁতের স্বাস্থ্য: ক্যালসিয়াম, ফসফরাস ও অন্যান্য মিনারেল হাড় শক্ত করে।

প্রোবায়োটিক কেন মারা যায়?
প্রোবায়োটিক খুবই সংবেদনশীল। তাপমাত্রা, আর্দ্রতা ও অ্যাসিডের মাত্রা প্রোবায়োটিকের বেঁচে থাকার ওপর নির্ভর করে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, ল্যাকটোবেসিলি ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ সহ্য করতে পারে না। তাই দই জমার পর সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখা জরুরি।

দই সংরক্ষণের সঠিক নিয়ম
জমার সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখুন। পরিষ্কার ও এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করুন। ভেজা চামচ ব্যবহার করবেন না। ফ্রিজের মাঝের তাকেই রাখুন, দরজায় নয়। ২–৩ দিনের মধ্যে দই খেয়ে ফেলুন।

সাধারণ ভুল যা প্রোবায়োটিক নষ্ট করে:
১। ঢাকনা ছাড়া রাখা।
২। গরম করা।
৩। দীর্ঘ সময় বাইরে রাখা।

দই রাখার উপযুক্ত কন্টেইনার:
মাটির হাঁড়ি: স্বাদ ও প্রোবায়োটিক বজায় রাখে, স্বাভাবিকভাবে ঠাণ্ডা রাখে।

প্লাস্টিক কন্টেইনার: সুবিধাজনক, তবে তাপমাত্রা সমান থাকে না।

গ্লাস/স্টিল: স্বাস্থ্যকর, ফ্রিজে দীর্ঘমেয়াদে রাখার জন্য উপযুক্ত।

বাড়িতে দই বানানোর টিপস:
দুধ হালকা গরম করুন (ফোটাবেন না)। এক চামচ টক দই মেশান। উষ্ণ জায়গায় ৬-৮ ঘণ্টা রাখুন। জমার পর সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখুন। এভাবে দইয়ে থাকা প্রোবায়োটিক বাঁচে, অতিরিক্ত ফারমেন্টেশন হয় না এবং পাওয়া যায় টাটকা, স্বাস্থ্যসমৃদ্ধ দই।

সূত্র : দ্য ওয়াল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park