1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ক্যান্সার প্রতিরোধে যেসব সবজি উপকারী

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

সময় যত এগোচ্ছে, পরিবেশে দূষণের মাত্রা ততই বাড়ছে। এর পাশাপাশি দৈনন্দিন খাদ্যাভ্যাসেও বাড়ছে অস্বাস্থ্যকর উপাদানের ব্যবহার। চিকিৎসকদের মতে, ক্যান্সারের পেছনে অনেক সময় আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসই দায়ী। তাই সচেতন হয়ে এখন থেকেই ক্যান্সার প্রতিরোধের অভ্যাস গড়ে তোলা জরুরি।

বাজারে সহজে পাওয়া যায় কয়েকটি সবজির মধ্যে ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা রয়েছে। চলুন, জেনে নিই।
গাজর: গাজরে থাকে বিটা ক্যারোটিন। এটি আসলে এক ধরনের ভিটামিন এ, যা দেহের ‘অক্সিডেটিভ স্ট্রেস’ কমাতে সাহায্য করে।

ফলে রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এ ছাড়া গাজরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে তাই এটি পেট পরিষ্কার রাখে। ফলে পাকস্থলী ও মলাশয়ের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
রসুন: রসুনের নানা গুণের মধ্যে অন্যতম হলো ক্যান্সার প্রতিরোধ।

এতে থাকা অ্যালিসিন নামের যৌগ ক্যান্সার কোষ ধ্বংসে সাহায্য করে এবং শরীরের ডিএনএ-এর গঠন অক্ষুণ্ণ রাখে। তবে বেশি আঁচে রান্না করলে রসুনের উপকারী গুণ নষ্ট হয়ে যায়। তাই কাঁচা রসুন বা থেঁতো করে নেওয়ার ১০ মিনিটের মধ্যে খাওয়া সবচেয়ে উপকারী।
ব্রকলি: সবুজ সবজিগুলোর মধ্যে ব্রকলি অন্যতম পুষ্টিকর। এতে সালফোরাফেন নামক যৌগ থাকে, যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে কার্যকর ভূমিকা রাখে।

গবেষণা বলছে, বড় ব্রকলির তুলনায় ছোট ব্রকলিতে এই উপাদানের পরিমাণ বেশি থাকে, তাই নিয়মিত খাদ্যতালিকায় ছোট ব্রকলি রাখা আরো উপকারী।
সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park