1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক যেসব খাবার

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত

হেমন্তের এই সময়টায় হঠাৎ করেই সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথা বা ভাইরাসঘটিত সংক্রমণ বেড়ে যায়। আবহাওয়ার এই পরিবর্তনের সময় শরীরকে রোগ-ব্যাধি থেকে সুরক্ষিত রাখতে সবচেয়ে কার্যকর উপায় হলো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। বারবার ওষুধ খাওয়ার বদলে যদি শরীরের স্বাভাবিক প্রতিরোধক্ষমতাকেই একটু মজবুত করা যায়, তবে অনেক অসুখ-জ্বালা নিজে থেকেই দূরে থাকবে। এমন কিছু খাবার রয়েছে, যা নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি স্বাভাবিকভাবেই বেড়ে যায়।

চলুন, জেনে নিই।
ফল
কমলালেবু, লেবু, আপেল, আমলকী, পেয়ারা, পেঁপের মতো ফলে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। এটি শরীরে শ্বেত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আদা
আদায় রয়েছে শক্তিশালী প্রদাহনাশক উপাদান ও অ্যান্টি-অক্সিড্যান্ট।

এটি শরীর থেকে দূষিত ও বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে, ফলে শরীর আরো সক্রিয়ভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে।
রসুন
রসুনে থাকা ‘অ্যালিসিন’ নামক উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত রসুন খেলে সর্দি, কাশি, মাথা ধরা বা ভাইরাল জ্বরের মতো সংক্রমণ অনেকটাই কমে।

শাক
পালং, কলমিশাক, নটে, কুমড়ো ও লাউ শাক; সবই ভিটামিন সি ও নানা খনিজে সমৃদ্ধ।

এসবে থাকে আয়রন, কপার, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও বিটা-ক্যারোটিন, যা সংক্রমণের বিরুদ্ধে শরীরকে শক্তিশালী করে।
কাঠবাদাম
কাঠবাদামে প্রচুর ভিটামিন ‘ই’ থাকে, যা প্রতিরোধক্ষমতাসম্পন্ন কোষগুলোকে সক্রিয় রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।

গ্রিন টি
গ্রিন টিতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরকে দূষণমুক্ত রাখে ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত এক-দুই কাপ গ্রিন টি পান করলে উপকার পাওয়া যায়।

সূর্যমুখীর বীজ
দই, ওটস বা প্রাতরাশে মিশিয়ে খাওয়া যায় সূর্যমুখীর বীজ।

এতে রয়েছে ভিটামিন ই, সেলেনিয়াম ও জিংক। এ উপাদানগুলো শরীরের অতিরিক্ত প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ শক্তিকে সক্রিয় রাখে।
সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park