দেহের মেদ কমানোর বিষয়ে সামাজিক মাধ্যমে নানা রকম পরামর্শ ঘুরে বেড়ায়। এর বেশির ভাগই অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর। অনেকেই তা না বুঝে অনুসরণ করেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশ হয়ে পড়েন।
প্রতিদিন শরীরচর্চা করলেই ওজন কমবে এটি ভুল ধারণা।
আবার দিনে ১০ হাজার পা হাঁটলেও সবাই মেদ কমাবেন, এমন নিশ্চয়তা নেই। শুধুমাত্র ভাজাপোড়া খাবার বন্ধ করলেই ওজন কমে না। অনেকে আবার প্রথাগত খাবার বাদ দিয়ে শুধু সালাদ খাওয়া শুরু করেন যা ঠিক নয়। প্রোটিনসমৃদ্ধ খাবারও সব সময় ওজন নিয়ন্ত্রণে সহায়ক নাও হতে পারে।
ক্যালরি কম খেলেই ওজন কমবে, এই ধারণাটিও ঠিক নয়। কেউ কেউ মনে করেন, রাতে ৮ ঘণ্টা ঘুমালে ওজন নিয়ন্ত্রণে থাকে। পর্যাপ্ত পানি পান শরীরের জন্য জরুরি, তবে তা মেদ কমানোর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
ওজন কমানোর বাস্তবসম্মত উপায়:
স্বাস্থ্য ভালো রেখে ধীরে ধীরে ওজন কমানোর জন্য কয়েকটি সহজ নিয়ম অনুসরণ করা যেতে পারে—
১।সপ্তাহে অন্তত ৩-৫ দিন শরীরচর্চা করুন।
২। দৈনন্দিন জীবনে হাঁটার পরিমাণ বাড়ান।
৩। কার্বোহাইড্রেট ও ভাজাপোড়া খাবার সীমিত করুন।
৪। প্রতিটি খাবারে অল্প পরিমাণ প্রোটিন রাখুন।
৫। শরীর ও মন সতেজ রাখতে পর্যাপ্ত ঘুমান।
৬। দিনে ২-৩ লিটার পানি পান করুন।
৭। মন শান্ত রাখুন, হতাশ হবেন না।
এই নিয়মগুলো অনুসরণ করলে ধীরে ধীরে স্বাস্থ্যসম্মতভাবে ওজন কমানো সম্ভব।
সূত্র : আনন্দবাজার
Leave a Reply