1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

পিস্ট্যানথ্রোফোবিয়া কী? জানুন উপসর্গ ও করণীয়

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

ভালবাসা শুধুই সম্পর্ক নয়, এটি বিশ্বাসেরও প্রতীক। কিন্তু অনেক সময় কেউ কোনো সম্পর্কের কারণে এমন মানসিক আঘাত বা ট্রমা ভোগ করেন যে পরবর্তীতে আর অন্য কাউকে বিশ্বাস করতে পারেন না। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এই ভয় আরো গভীর হয়ে ওঠে। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থা কে বলা হয় ‘পিস্ট্যানথ্রোফোবিয়া’, অর্থাৎ অন্যের প্রতি বিশ্বাস হারানোর ভয়।

মনোবিজ্ঞানীরা বলেন, অতীতের বিশ্বাসঘাতকতা, প্রতারণা বা মানসিক আঘাত থেকে এই ভয় জন্ম নিতে পারে। একবার কেউ সম্পর্কের মধ্যে প্রতারিত হলে তার মনে একটি স্থায়ী সন্দেহ জন্মায়। ‘আবার যদি একই ঘটনা ঘটে?’ এই ভয়ই পরবর্তীতে নতুন কাউকে বিশ্বাস করতে বাধা দেয়।

এই সমস্যায় আক্রান্ত মানুষদের আচরণে কিছু লক্ষণ দেখা যায়।

তারা নতুন সম্পর্কে জড়াতে অনিচ্ছুক, কারো কাছে গেলে অস্বস্তি বোধ করেন, নতুন মানুষদের প্রতি অযৌক্তিক সন্দেহ পোষণ করেন, ঘনিষ্ঠতা এড়িয়ে চলেন বা কথোপকথনে দূরত্ব বজায় রাখেন। এমনকি নিজের আবেগ প্রকাশ করতে ভয় পান, যেন আবার কষ্ট না পেতে হয়।
যদিও ‘পিস্ট্যানথ্রোফোবিয়া’ এখনও চিকিৎসাবিজ্ঞানের অফিসিয়াল মানসিক রোগের তালিকায় নেই, তবু দীর্ঘ সময় ধরে যদি এই ভয়, উদ্বেগ বা এড়িয়ে চলার প্রবণতা থাকে এবং এটি দৈনন্দিন জীবন ও সম্পর্ককে প্রভাবিত করে, তাহলে মনোবিদ বা থেরাপিস্টের সাহায্য নেওয়া উচিত। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এই ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত।

এর মাধ্যমে ধীরে ধীরে ব্যক্তি নিজের ভয় চেনেন এবং তা মোকাবিলা করতে শেখেন। প্রয়োজন হলে উদ্বেগ বা হতাশা কমাতে ওষুধও দেওয়া হতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, পিস্ট্যানথ্রোফোবিয়া কোনো দুর্বলতার পরিচায়ক নয়; এটি এক ধরনের মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা অতীতের আঘাত থেকে মানুষকে রক্ষা করতে চায়। তবে যদি এই ভয় জীবনে সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়, তা ভাঙার চেষ্টা করা জরুরি। নিজের অনুভূতি খোলাখুলি আলোচনা করা, বন্ধু বা পরিবারের সমর্থন নেওয়া এবং থেরাপির মাধ্যমে ধীরে ধীরে আবার বিশ্বাস গড়ে তোলা এই সব মিলিয়ে ভয়কে জয় করা সম্ভব।

বিশ্বাস হারানো কষ্টদায়ক, কিন্তু পুনরুদ্ধার অসম্ভব নয়। সময়, ধৈর্য এবং সঠিক মানসিক সহায়তা দিয়ে আবার ভালোবাসায় ভরসা ফিরে পাওয়া সম্ভব।
সূত্র : আজকাল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park