1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডেলিভারির পরেই ইউরিন ইনফেকশন, সমাধান জেনে নিন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

সন্তান জন্ম দেওয়ার পর সদ্য মায়েদের খুশির যেন কমতি থাকে না। আর নবজাতকের খেয়াল রাখতে গিয়ে মায়েরা নিজেদের খেয়াল রাখতেই ভুলে যান। তারা নিজেদের দিকে একদমই নজর দেন না। আর এ সুযোগেই তাদের শরীরেও বাসা বাধে নানা রকম রোগব্যাধি। যার মধ্যে অন্যতম হলো ইউটিআই-এর মতো জটিল সমস্য।

বিশেষজ্ঞদের কথায়-
মহিলাদের মধ্যে ইউটিআই-এর প্রকোপ পুরুষের তুলনায় অনেকটাই বেশি। আর একবার এই অসুখে পড়লে পেটে ব্যথা, প্রস্রাব করার সময় জ্বালা-যন্ত্রণা এবং বারবার প্রস্রাবের বেগ চাপাসহ একাধিক লক্ষণ দেখা দিতে পারে। এমনকী কিছু কিছু ক্ষেত্রে ইউরিনে রক্তও থাকতে পারে। তাই এই অসুখ নিয়ে সকল মহিলাদেরই সতর্ক হতে হবে। বিশেষত, সদ্য মায়েরা ইউটিআই-কে একদম হালকাভাবে নিবেন না। বরং সঠিক সময়ে কয়েকটি ঘরোয়া টোটকার সাহায্যেই এই সমস্যার সমাধান করুন।

তাহলে কয়েকটি হোম রেমেডিজ সম্পর্কে জেনে নেওয়া যাক যা আপনাকে ইউটিআই থেকে দ্রুত সুস্থ করে তুলতে পারবে-

​১. ক্র্যানবেরি জুসই মহৌষধি : ক্র্যানবেরি একটি অত্যন্ত উপকারি ফল। এই ফলে এমন কিছু উপাদান রয়েছে যা রোগজীবাণু শেষ করার কাজে অত্যন্ত কার্যকরি। এই প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন জানাচ্ছে, ক্র্যানবেরি হলো প্র্যান্থোসায়ানিডিনস নামক একটি উপাদানের খনি। আর এই উপাদানটি ইউটিআই-এর প্রকোপ কমানোর কাজে সিদ্ধহস্ত। তাইতো এই সমস্যায় আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব ক্র্যানবেরি জুসের গ্লাসে চুমুক দিন। আশা করছি, এতেই আপনার সুস্থ থাকার পথটা প্রশস্থ হবে।

২. পানিপান করতে ভুলবেন না ​: পর্যাপ্ত পরিমাণে পানিপান করলে আপনার প্রস্রাবের পরিমাণ বাড়বে। আর বারবার প্রস্রাব করলে ইউরিনারি ট্র্যাক্টে মজুত থাকা ব্যাকটেরিয়া সহজেই দেহের বাইরে চলে যাবে। ফলে অচিরেই কমবে রোগের প্রকোপ। সুতরাং এই অসুখের সম্মুক্ষীন হলে দিনে অন্ততপক্ষে ৩ লিটার পানিপান করার চেষ্টা করুন। আশা করা যায় এতেই সমস্যা সহজে দূর হবে।

৩. প্রস্রাব ধরে রাখবেন না : গবেষণায় দেখা গিয়েছে, মূলত প্রস্রাব ধরে রাখার কারণেই মহিলারা ইউরিন ইনফেকশনের ফাঁদে পড়েন। আর সদ্য মাতৃত্ব লাভের পরতো সন্তানকে দেখার লোভে দীর্ঘক্ষণ প্রস্বাব চেপে রাখেন মায়েরা। আর তাতেই ইউরিনারি ট্র্যাক্টে বংশবিস্তার করতে শুরু করে ব্যাকটেরিয়া। ফলে পড়তে হয় রোগের কবলে। তাই এই জটিল অসুখের ফাঁদ এড়াতে চাইলে প্রস্রাব ধরে রাখবেন না। বরং যখনই প্রস্রাব পাবে, তখনই সেরে নিন। আশা করছি, এতেই আপনার সুস্থ থাকার পথটা প্রশস্থ হবে।

​৪. ভিটামিন সি যুক্ত খাবার : রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা রাখার কাজে ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। তাই প্রতিদিন তাজা ফল, শাক এবং সবজির মতো ভিটামিন সি যুক্ত খাবার রাখলে দ্রুত ইউটিআই থেকে রেহাই পাবেন, তা তো বলাই বাহুল্য!শুধু তাই নয়, এইসব খাবার নিয়মিত খেলে আগামীদিনে ইউটিআইসহ একাধিক সংক্রামক রোগ প্রতিরোধ করতেও পারবেন। তাই সুস্থ থাকার ইচ্ছে থাকলে ভিটামিন সি যুক্ত খাবারের সঙ্গে বন্ধুত্ব করে নিন।

৫. চিকিৎসকের পরামর্শ নিন : তবে এইসব ঘরোয়া টোটকায় কাজ না হলে বসে থাকবেন না। বরং যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। তার পরামর্শ মতো ওষুধ খান। তা না হলে কখন যে সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাবে তা ধরতে পারবেন না। তাই নিজের ও সন্তানের ভালো চাইলে প্রথমেই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফেলুন।

প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park