1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি, দূর হবে যেসব খাবার-অভ্যাসে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মানসিক টেনশন, অতিরিক্ত কাজের চাপ ও অনিয়মিত জীবনযাপনের কারণে বর্তমানে অনেকেরই সারা দিন ক্লান্তি আর ঘুমঘুম ভাব লেগে থাকে। একটু কাজ করলেই শরীর অবসন্ন হয়ে পড়ে, মনও ঠিকমতো কাজে বসতে চায় না। মূলত শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব ও পর্যাপ্ত বিশ্রাম না হলে এই সমস্যা আরো বেড়ে যায়।

সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত ঘুম হলে সারা দিন চনমনে থাকা যাবে।

শরীর ও মস্তিষ্ককে রিচার্জ করতে ঘুমের বিকল্প নেই। পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে, যেগুলো নিয়মিত ডায়েটে রাখলে ক্লান্তি দূর করা সহজ হবে এবং শরীর পাবে বাড়তি শক্তি।
পুষ্টিবিদরা জানান, ক্লান্তি কাটাতে অন্যতম কার্যকর ফল হলো পাকা কলা। কলায় থাকা প্রাকৃতিক শর্করা, পটাশিয়াম ও ভিটামিন শরীরে দ্রুত এনার্জি জোগায়।

প্রতিদিন একটি বা দুটি পাকা কলা খেলে সারা দিন কাজের মাঝেও শরীর থাকে ফুরফুরে ও সক্রিয়।

মিষ্টি আলুও শক্তি বাড়ানোর ক্ষেত্রে দারুণ উপকারী। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার ও পটাশিয়াম রয়েছে, যা দীর্ঘ সময় ধরে শরীরে এনার্জি ধরে রাখতে সাহায্য করে। তাই ক্লান্তি দূর করতে নিয়মিত খাদ্যতালিকায় মিষ্টি আলু রাখলে ভালো ফল পাওয়া যায়।

এ ছাড়া আমন্ড বা কাঠবাদাম শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর। যদিও এর দাম কিছুটা বেশি, তবে এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার ও প্রোটিন শরীরকে শক্তি জোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। প্রতিদিন অল্প পরিমাণ আমন্ড খেলে শরীরের এনার্জি লেভেল অনেকটাই উন্নত হয়।

খাবারের পাশাপাশি শরীর হাইড্রেটেড রাখা ও সময়মতো ঘুমানোও ভীষণ জরুরি। পর্যাপ্ত পানি না খেলে শরীর ম্যাজম্যাজ করে এবং ক্লান্তি বাড়ে।

আর প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে গেলে ঘুমের গুণগত মান ভালো হয়, ফলে ঘাড়, হাত-পা ব্যথা ও অতিরিক্ত ক্লান্তির সমস্যাও ধীরে ধীরে কমে যায়।

সূত্র : নিউজ ১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park